• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

ঔষধ শিল্পের বিকাশে পাশে থাকার আশ্বাস বিএনপির

প্রকাশ: শুক্রবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৪ ৩:১৪
আপডেট: শুক্রবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৪ ৩:১৪

9666396 2 4

ঔষধ শিল্পের বিকাশে পাশে থাকার আশ্বাস বিএনপির

জনতার আওয়াজ ডেস্ক

বাংলাদেশ ঔষধ শিল্প অ্যাসোসিয়েশনের সভাপতি আব্দুল মোক্তাদিরের নেতৃত্বে বৈঠকে সাধারণ সস্পাদক এসএম শফি উজ্জাজামান, সহসভাপতি মোসাদ্দেক হোসেন, মোহাম্মদ হেলালুজ্জামান, অবসরপ্রাপ্ত মেজর জেনারেল মোস্তাফিজুর রহমান, হারুন অর রশিদ প্রমুখ উপস্থিত ছিলেন।

বিএনপি মহাসচিবের সঙ্গে ছিলেন দলের স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী ও অধ্যাপক এ জেড এম জাহিদ হোসেন।

বৈঠকের পর দলের স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী সাংবাদিকদের বলেন, বাংলাদেশের ঔষধ শিল্পের ওপরে আমাদের অনেক নির্ভরশীলতা। এই শিল্পকে নিয়ে আমরা গর্ব করি, অনেক উন্নয়নশীল দেশ তারা ঔষধ বিদেশ থেকে আমদানি করে। কিন্তু বাংলাদেশ এমন একটি দেশ যেখানে ঔষধ শিল্পের যে বিকাশ ঘটেছে, আমাদের ৯৮ শতাংশ মানুষ এই শিল্পের ঔষধ পায়। মাত্র দুই শতাংশ আমরা আমদানি করি।

তিনি বলেন, সুতরাং আমরা এই শিল্প নিয়ে গর্বিত। এই শিল্পে বিনিয়োগ আগামীতে আরও বাড়তে থাকবে, আরও কর্মসংস্থান সৃষ্টি হবে, সার্বিক অর্থনীতিতে জিডিপির প্রবৃদ্ধিতে বড় ধরনের অবদান রাখবে।

তিনি আরও বলেন, ইদানিং কিছু কিছু ঔষধ শিল্পের মধ্যে কিছুটা অস্থিরতা সৃষ্টি হয়েছে। যেটার সমাধানও হয়ে গেছে। আমরা আশা করব, আগামী শিল্পের মালিক ও শ্রমিকদের মধ্যে কোনো ধরনের অস্থিরতা সৃষ্টি না হয়, কোনো ভুল বুঝাবুঝির সৃষ্টি না হয় সেদিকে নজর রাখতে হবে। আমাদের বুঝতে হবে বাংলাদেশের অর্থনীতি একটা সংকটের মধ্যে আছে, এটা আমাদের বুঝতে হবে। এই সংকট থেকে উত্তরণ ঘটাতে হলে বিশেষ করে আমাদের বিকাশমান ঔষধ শিল্পকে সবার সমর্থন দিতে হবে।

বিএনপির এই নেতা বলেন, আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে বক্তব্য যে, এই শিল্পের বিকাশ আমাদের জন্য গুরুত্বপূর্ণ। সুতরাং এখানে যারা আমরা সম্পৃক্ত মালিক-শ্রমিক যত স্টোকহো্ল্ডার আছে সকলের একত্রিত প্রচেষ্টায় আমরা এগিয়ে যাবো। আমরা মনে করি, আগামী দিনে ঔষধ শিল্প মালিক ও শ্রমিকদের সমন্বয়ে শক্তিশালী হবে।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com