• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

কদমতলীতে নির্যাতিত নেতাকর্মীদের ঈদ উপহার দিল বিএনপি

প্রকাশ: সোমবার, ৮ এপ্রিল, ২০২৪ ৫:১১
আপডেট: সোমবার, ৮ এপ্রিল, ২০২৪ ৫:১১

C1548CE0 9FE2 4571 8735 36D11DC89CAC

কদমতলীতে নির্যাতিত নেতাকর্মীদের ঈদ উপহার দিল বিএনপি

নিউজ ডেস্ক
নির্যাতিত নেতাকর্মীদের ঈদ উপহার দিয়েছে বিএনপি। ছবি : কালবেলা

ঢাকা মহানগর দক্ষিণের কদমতলী থানার নির্যাতিত নেতাকর্মীদের মাঝে ঈদ উপহার সামগ্রী দিয়েছে বিএনপি।

সোমবার (৮ এপ্রিল) কদমতলীর ৫৩নং ওয়ার্ডের কলেজ রোডে বিএনপি ও অঙ্গসহযোগী সংগঠনের কারাবন্দি ও নির্যাতিত নেতাকর্মীদের বাসায় দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে ঢাকা মহানগর দক্ষিণের যুগ্ম আহ্বায়ক আ ন ম সাইফুল ইসলামের তত্ত্বাবধানে এসব ঈদসামগ্রী পৌঁছে দেওয়া হয়।

২৮ অক্টোবরে আহত বিএনপি কর্মী মো. রানা, শহিদুল ইসলাম, আবুল হোসেন, আরমান হোসেন, ভ্যানচালক আনোয়ার হোসেন, আব্দুল লতিফ, পরান মিয়াসহ দুই শতাধিক পরিবারের মাঝে এসব ঈদ উপহার তুলে দেওয়া হয়।

স্বেচ্ছাসেবক দলের সাবেক কেন্দ্রীয় নেতা ও কদমতলী থানা বিএনপি নেতা মো. তরিকুল ইসলাম পলাশ, বিএনপি নেতা আনসার মুন্সী, শামসুদ্দিন সামু, যুবদল নেতা রানা, স্বেচ্ছাসেবক দল ৫৩নং ওয়ার্ডের সদস্য সচিব আল আমিন হিরা, ছাত্রদল নেতা সাকিব, কদমতলী থানা বিএনপি নেতা মমিন মিয়া, পরান, মো. ভুট্টু, আনোয়ার হোসেন, পারভেজ মোশাররফ, সুমন আহমেদ, আদর্শ, মৃদুল, আবুল বাসার খান এসব নির্যাতিত কর্মীদের পরিবারের কাছে ঈদ উপহার তুলে দেন।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com