• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

কর্তৃত্ববাদী সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়: জিএম কাদের

প্রকাশ: সোমবার, ২০ মার্চ, ২০২৩ ৭:১৮
আপডেট: সোমবার, ২০ মার্চ, ২০২৩ ৭:১৮

9663258 29

কর্তৃত্ববাদী সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়: জিএম কাদের

জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান ও বিরোধীদলীয় উপনেতা গোলাম মোহাম্মদ (জিএম) কাদের বলেছেন, দলীয় সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচন সম্ভব। কিন্তু, বর্তমান সরকার সবক্ষেত্রে দলীয়করণ করে কর্তৃত্ববাদী সরকার হিসেবে আর্বিভূত হয়েছে। কোনো কর্তৃত্ববাদী সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়। নির্বাচনের সঙ্গে সংশ্লিষ্ট ও প্রশাসনকে সরকার দলীয় স্বার্থে ব্যবহার করছে। এমন অবস্থায় কখনই সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়।

তিনি বলেছেন, নির্বাচনে অংশ নেওয়া বা না নেওয়ার বিষয়ে কথা বলার সময় এখনো আসেনি। কারণ, সরকার নির্বাচনের ব্যবস্থা এমনই রাখবে না কি কিছু পরির্বতন করবে তা আমরা এখনই জানি না। সার্বিক অবস্থা বিবেচনা করে নির্বাচনের আগে আমরা সিদ্ধান্ত নেবো।

জাতীয় পার্টির (জাপা) প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি প্রয়াত হুসেইন মুহম্মদ এরশাদের জন্মদিন উপলক্ষে সোমবার (২০ মার্চ) বেলা ১১টায় রাজধানীর কাকরাইলে জাপার কেন্দ্রীয় কার্যালয়ে এক অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।

সাংবাদিকদের প্রশ্নের জবাবে জিএম কাদের বলেন, নির্বাচনকেন্দ্রিক সংকট শুরু হয়ে গেছে। দুটি দল নিজের অবস্থানে অটল। এমন অবস্থা থেকে তাদের বেরিয়ে আসার কোনো উপায় নেই। দল দুটি মনে করছে, তারা ছাড় দিলে ধ্বংস হয়ে যাবে। তারা ভাবছেন, ছাড় দিলে নির্বাচনে তারা টিকবে না এবং তাদের রাজনীতি টিকবে না। সামনের দিকে বাঁচার জন্য দুটি দল আপ্রাণ চেষ্টা করবে। সহিংসতা ও রাজনৈতিক অস্থিরতার দিকে ধাবিত হচ্ছে দেশ।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com