• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

কাওরানবাজারে ছাত্রদল নেতা রাকিবের নেতৃত্বে মিছিল

প্রকাশ: রবিবার, ২৪ ডিসেম্বর, ২০২৩ ২:৩৯
আপডেট: রবিবার, ২৪ ডিসেম্বর, ২০২৩ ২:৩৯

E6DE4C67 2236 4653 BC18 28B7EB371E61

কাওরানবাজারে ছাত্রদল নেতা রাকিবের নেতৃত্বে মিছিল

একদফা দাবিতে বিএনপির ১৩তম দফায় ডাকা দেশব্যাপী সর্বাত্মক অবরোধের সমর্থনে আজ রবিবার কাওরানবাজার থেকে বাংলামোটর পর্যন্ত মিছিল ও সড়ক অবরোধ করেছে জাতীয়তাবাদী ছাত্রদল। মিছিলে নেতৃত্ব দেন ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাবেক আহ্বায়ক ও কেন্দ্রীয় সংসদের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মো. রাকিবুল ইসলাম রাকিব। মিছিলের শেষ পর্যায়ে সোনারগাঁও হোটেলের পাশ থেকে পুলিশ ও র‍্যাব একযোগে মিছিলে হামলা চালায়।

এ সময় উপস্থিত ছিলেন ছাত্রদল কেন্দ্রীয় সংসদের যুগ্ম সাধারণ সম্পাদক সজীব মজুমদার, সহ-সাধারণ সম্পাদক জামিল মুরসালিন, সদস্য মো. অলিউজ্জামান সোহেল, সিনিয়র সহ-সভাপতি (সাবেক ভারপ্রাপ্ত সভাপতি) এবিএম ইজাজুল কবির রুয়েল, যুগ্ম সাধারণ সম্পাদক মো. মাসুম বিল্লাহ্, যুগ্ম সাধারণ সম্পাদক মাহাবুব আলম শাহিন, জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সহ-সভাপতি মহিউদ্দিন রুবেল।

বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সহ-সভাপতি কাওছার আহম্মেদ রনি,যুগ্ম সাধারণ সম্পাদক সেলিম মাহমুদ,যুগ্ম সাধারণ সম্পাদক শাফি আল আমান,যুগ্ম সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম,যুগ্ম সাধারণ সম্পাদক সুলতানা আক্তার মিম, সহ নাট্য বিষয় সম্পাদক মুনতাসীর মামুন,গ্রীন বিশ্ববিদ্যালয় ছাত্রদলের আহ্বায়ক হুমায়ন ইসলাম নাহিদ,ঢাকা কলেজ ছাত্রদলের সহ সভাপতি পিয়াল হাসান,সহ সাধারণ সম্পাদক মোঃ শামীম শেখ।

তিতুমীর কলেজ ছাত্রদলের সহ সভাপতি সেলিম রেজা,সহ সভাপতি মোঃ শহিদুল ইসলাম,যুগ্ম সাধারণ সম্পাদক শাহিন আল মাহমুদ,সাবেক সহ-সাধারণ সম্পাদক আব্দুল আজিজ,সহ সাংগঠনিক সম্পাদক মিমনুর রহমান,পরিবেশ ও জলবায়ু বিষয়ক সম্পাদক জহিরুল ইসলাম ইয়ামিন,ছাত্রনেতা হারুন অর রশিদ,তেজগাঁও কলেজ ছাত্রদলের সহ-সভাপতি সাখাওয়াত হোসেন সরকার,১নং যুগ্ম-সাধারন সম্পাদক মোঃ সেলিম হোসেন,সহ সাধারণ সম্পাদক শাকিল মাহমুদ।

সহ সাধারণ সম্পাদক মাহিন আহমেদ,সহ সাধারন সম্পাদক মাইনুল ইসলাম রনি,সমাজ সেবা সম্পাদক মোঃ আরিফুল ইসলাম আরিফ,ঢাকা মহানগর উত্তর ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি মো. সালাহ্ উদ্দিন,ঢাকা মহানগর উত্তর ছাত্রদল নেতা জসিম উদ্দিন, মো. আরিয়ান রুবেল, মো. রিয়াজ উদ্দিন, তেজগাঁও থানা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক জাকির হোসেন রকি, মো. রাহাত, মো. রুবেল, শেরেবাংলা নগর থানা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক বাহার ইবনে রোহাব, ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউট ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক মো. আব্দুস সোবহান শাহ শাকিল, ঢাকা মহানগর পূর্ব ছাত্রদলের সাদিকা তামান্না রেমি, আবু সুফিয়ান,রাসেল হোসেন, মাহমুদ বিন কবির।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com