• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

কারাগারে থেকে পরীক্ষায় অংশগ্রহণের অনুমতি পেলেন রিজভী

প্রকাশ: বুধবার, ৪ জানুয়ারি, ২০২৩ ৮:৪০
আপডেট: বুধবার, ৪ জানুয়ারি, ২০২৩ ৮:৪০

966025 1

কারাগারে থেকে পরীক্ষায় অংশগ্রহণের অনুমতি পেলেন রিজভী

বিভিন্ন মামলায় গ্রেফতার হয়ে কারাগারে আটক থাকা বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী এলএলএম (মাস্টার্স) পরীক্ষায় অংশগ্রহণ করার অনুমতি পেয়েছেন। বুধবার (৪ ডিসেম্বর) ঢাকা মহানগর হাকিম রাজেশ চৌধুরী আবেদনের পরিপ্রেক্ষিতে তাকে কারাগারে বসে এ পরীক্ষায় অংশ নেওয়ার অনুমতি দেন। আইনজীবী জয়নুল আবেদীন মেজবাহ বিষয়টি জানিয়েছেন।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, রুহুল কবির রিজভী আইনজীবী। তিনি এলএলবি পাস করে আইন পেশায় যুক্ত আছেন। অধিকতর শিক্ষার জন্য তিনি এলএলএম (মাস্টার্স) করছেন। আগামী সপ্তাহে তার এলএলএম এর ফাইনাল সেমিস্টারের পরীক্ষা। এজন্য তার আইনজীবী পরীক্ষার অনুমতি চেয়ে আবেদন করেন। শুনানি শেষে আদালত কারা বিধি অনুসারে পরীক্ষার অনুমতি দেন।

গত ৭ ডিসেম্বর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে পুলিশের সঙ্গে বিএনপি নেতাকর্মীদের সংঘর্ষ হয়। এ ঘটনায় পল্টন থানার উপ-পরিদর্শক মিজানুর রহমান বাদী হয়ে মামলা করেন। মামলায় ৪৭৩ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত দেড় থেকে দুই হাজার বিএনপির নেতাকর্মীকে আসামি করা হয়। এ মামলায় নয়াপল্টন থেকে বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী গ্রেফতার করা হয়। এরপর থেকে রিজভী কারাগারে আটক রয়েছেন।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com