• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

কারাগারে নিহত বিএনপি নেতা আসাদুজ্জামান খান হিরার পরিবারের পাশে বিএনপি

প্রকাশ: সোমবার, ২৬ ফেব্রুয়ারি, ২০২৪ ১০:০৬
আপডেট: সোমবার, ২৬ ফেব্রুয়ারি, ২০২৪ ১০:০৬

9888878 1

কারাগারে নিহত বিএনপি নেতা আসাদুজ্জামান খান হিরার পরিবারের পাশে বিএনপি

শ্রীপুর প্রতিনিধি, গাজীপুর

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে কারাগারে নিহত বিএনপি নেতা আসাদুজ্জামান খান হিরার পরিবারের খোঁজ নিতে এবং সমবেদনা জানাতে যান দলের ভাইস চেয়ারম্যান এডভোকেট জয়নাল আবেদিন।

তিনি আজ দুপুরে শ্রীপুরের কাওরাইদ ইউনিয়নের ধামলই গ্রামে কারাগারে মৃত্যুবরণকারী হীরা খানের কবর জিয়ারত করেন ও পরিবারের সদস্যদের খোঁজ খবর নেন । এ সময় বিএনপির সহ স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. রফিকুল ইসলাম, জেলা বিএনপির সাধারণ সম্পাদক শাহ রিয়াজুল হান্নান, উপজেলা বিএনপির সভাপতি শাহজাহান ফকির, সাধারণ সম্পাদক আকতারুল আলম মাষ্টার, জেলা বিএনপি নেতা ইজাদুর রহমান মিলন, অ্যাডভোকেট ইকবাল শেখসহ স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

তিনি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষে নিহতের অসহায় পরিবারটিকে নগদ অর্থ সহায়তা প্রদান করেন। শ্রীপুর উপজেলার কাওরাইদ ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক আসাদুজ্জামান খান হিরা গত বছর ১ ডিসেম্বর গাজীপুরে কাশিমপুর কেন্দ্রীয় কারাগারে মারা যান। এর আগে গত বছর ২৮ আগস্ট ঢাকায় বিএনপির মহাসমাবেশ থেকে তিনি ফেরার পথে শ্রীপুর রেলস্টেশনে পুলিশের হাতে আটক হন। পর দিন ২৯ অক্টোবর তাকে বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় গাজীপুর জেলা কারাগারে পাঠানো হয়। একই বছরের ১০ নভেম্বর তাকে কাশিমপুর কেন্দ্রীয় কারাগারে স্থানান্তর করা হয়। এর ২০ দিনের মাথায় ১ ডিসেম্বর দুপুরে কারাগারে তার রহস্যজনক মৃত্যু হয় বলে অভিযোগ পরিবারের।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com