• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

কারাবন্দি নেতাদের বাসায় বিএনপি নেতা সালাম

প্রকাশ: রবিবার, ২৮ এপ্রিল, ২০২৪ ১২:৩৫
আপডেট: রবিবার, ২৮ এপ্রিল, ২০২৪ ১২:৩৫

CC13D435 7420 465C BD0B 1F6393074691

কারাবন্দি নেতাদের বাসায় বিএনপি নেতা সালাম

নিউজ ডেস্ক

কারাবন্দি বিএনপি নেতাদের পরিবারকে সান্ত্বনা দিতে তাদের বাসভবনে যান আব্দুস সালামসহ সিনিয়র নেতারা। ছবি : কালবেলা

কারাবন্দি বিএনপি নেতাদের পরিবারকে সান্ত্বনা দিতে তাদের বাসভবনে যান দলের চেয়ারপার্সনের উপদেষ্টা ও ঢাকা মহানগর দক্ষিণের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালামসহ সিনিয়র নেতারা।

শনিবার (২৭ এপ্রিল) বিকেলে তারা কারাবন্দি ৩৩নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মোহাম্মদ সিরাজউদ্দীন সিরাজ, ৩৩নং ওয়ার্ড বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ সেন্টু আহমেদ শাখি, নবাবপাড়া ইউনিট সভাপতি মোহাম্মদ ফালান, ওয়ার্ড নেতা মোহাম্মদ ইকবাল, ৩৩নং ওয়ার্ডের প্রচার সম্পাদক আনিস, ৩৩নং ওয়ার্ড যুবদলের সভাপতি ওমর ফারুক, ওয়ার্ড যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক বল্লাম রাজু, ৩৩নং ওয়ার্ড বিএনপি নেতা মোহাম্মদ বিল্লাল হোসেন, আব্দুল রউফ রনি, বংশাল থানা নেতা মোহাম্মদ সোহেল এবং শাহিদের বাসভবনে যান।

এ সময় উপস্থিত ছিলেন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ মোহন, আব্দুস সাত্তার, সদস্য ও দপ্তরের দায়িত্বে থাকা সাইদুর রহমান মিন্টু, আরিফুর রহমান নাদিম, বিএনপির তথ্য ও প্রযুক্তি দপ্তরের কর্মকর্তা মাহফুজ কবির মুক্তা, বংশাল থানা বিএনপির সাবেক সভাপতি তাজউদ্দীন আহমদ তাইজু, সাবেক সাধারণ সম্পাদক কমিশনার মামুন আহমদ, ৩৩নং ওয়ার্ড বিএনপির সভাপতি আব্দুর রহমান, ৩৪নং ওয়ার্ড বিএনপির সভাপতি ডালিম হোসেন, ৩৫নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক রোলেক্স পারভেজ হ্যাপিসহ বংশাল থানা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com