• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

কারামুক্ত হলেন বিএনপি নেতা অধ্যাপক আমিনুল ইসলাম

প্রকাশ: বুধবার, ১ ফেব্রুয়ারি, ২০২৩ ৯:১৯
আপডেট: বুধবার, ১ ফেব্রুয়ারি, ২০২৩ ৯:১৯

96663256

কারামুক্ত হলেন বিএনপি নেতা অধ্যাপক আমিনুল ইসলাম

প্রায় দুই মাস পর কারাগার থেকে মুক্তি পেলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য অধ্যাপক আমিনুল ইসলাম ।

আজ বুধবার (১ ফেব্রুয়ারি) ৫টার দিকে ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে মুক্ত হয়ে নিজেই গণমাধ্যমকে তার মুক্তির খবর নিশ্চিত করেন।

উল্লেখ্য, গত ৭ ডিসেম্বর পুলিশ বিএনপির নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ে ঢুকে অধ্যাপক আমিনুল ইসলামসহ চার শতাধিক নেতাকর্মীকে গ্রেফতার করে। পরে পুলিশের ওপর হামলা, হামলার পরিকল্পনা ও উস্কানির অভিযোগে গত ৮ ডিসেম্বর পল্টন থানায় মামলা করে পুলিশ। ১০ জিসেম্বর বিএনপির ঢাকা বিভাগীয় গণসমাবেশ ঘিরে গ্রেফতার নেতাদের মধ্যে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসসহ প্রমুখ নেতারা জামিন পেলেও সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীকে জামিন দিচ্ছে না আদালত।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com