• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

কালীগঞ্জে গলাই ফাঁস দেওয়া অজ্ঞাত এক তরুণের ঝুলন্ত মরদেহ উদ্ধার

প্রকাশ: শনিবার, ১০ জানুয়ারি, ২০২৬ ৫:২০
আপডেট: শনিবার, ১০ জানুয়ারি, ২০২৬ ৫:২০

966598569 1

কালীগঞ্জে গলাই ফাঁস দেওয়া অজ্ঞাত এক তরুণের ঝুলন্ত মরদেহ উদ্ধার

ঝিনাইদহ প্রতিনিধি
ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার নলডাঙ্গা এলাকায় একটি লিচু বাগান থেকে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সুন্দরপুর-দূর্গাপুর ইউনিয়নের গুঞ্জননগর মাঠের একটি লিচু বাগান থেকে তার মরদেহ উদ্ধার করে। স্থানীয়রা জানান, শনিবার সকালে কৃষকরা মাঠে কাজ করতে গিয়ে দেখতে পান তার মরদেহ গাছে ঝুলছে। পরে পুলিশে খবর দিলে তারা তার মরদেহ উদ্ধার করে। ধারনা করা হচ্ছে কয়েকদিন ধরেই তার মরদেহ গাছে ঝুলছে। মাঠের ওই লিচু বাগানটি লোকালয় থেকে একটু দুরে হওয়ায় এতোদিন কারো নজরে আসেনি। ঝুলন্ত ওই তরুণের পরণে কালো জিন্সের প্যান্ট ও গায়ে লাল-কালো সুয়েটার পরিহিত ছিল। কালীগঞ্জ থানার ওসি জেল্লাল হোসেন জানান, সংবাদ পেয়ে অজ্ঞাত ওই তরুণের মরদেহ উদ্ধার করা হয়েছে। তবে, সে আত্মহত্যা করেছে না কেউ তাকে হত্যার পর গাছে ঝুলিয়ে রেখেছে তা ময়না তদন্তের পর জানা যাবে।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com