• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

কি চেয়েছেন, কি পেয়েছেন, কি দিয়েছেন তা পরিস্কার করে বলুন : প্রিন্স

প্রকাশ: বৃহস্পতিবার, ৮ সেপ্টেম্বর, ২০২২ ১২:০৪
আপডেট: বৃহস্পতিবার, ৮ সেপ্টেম্বর, ২০২২ ১২:০৪

960002145

কি চেয়েছেন, কি পেয়েছেন, কি দিয়েছেন তা পরিস্কার করে বলুন : প্রিন্স

বিএনপির সাংগঠনিক সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্স বলেছেন , প্রধানমন্ত্রীর ভারত সফরে জাতীয় স্বার্থ অর্জিত হয় নাই। তিস্তার পানি বন্টন ও সীমান্তে হত্যা বন্ধে চুক্তি করতে পারলেন না। যেসব সমঝোতা স্মারক স্বক্ষর করেছেন,সংশ্লিষ্ট মন্ত্রীরা সফরে গেলে এর থেকেও গুরুত্বপূর্ণ এমওইউ স্বাক্ষর হয়। তিনি সরকারের উদ্দেশ্যে বলেন, ভারতে গিয়ে কি চেয়েছেন,কি পেয়েছেন,কি দিয়েছেন ,তা পরিস্কার করে বলুন । গুরুত্বহীন সমঝোতা স্মারকের আড়ালে গুরুত্বপূর্ণ কি সমঝোতা হলো,জাতি জানতে চায়।
তিনি বলেন, এই সফরে রাষ্ট্রের কোনও প্রাপ্তি নাই,
শুন্য হাতে ফিরছেন প্রধানমন্ত্রী , প্রধানমন্ত্রীর ব্যাক্তিগত অর্জন আছে কি না ,তা ভবিষ্যত বলে দেবে।
তিনি আজ বিকেলে ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলার শাকুয়াই বাজারে শাকুয়াই ইউনিয়ন বিএনপির বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন । বিক্ষোভ সমাবেশের প্রস্ততির সময় দুপুর ৩ টার দিকে কতিপয় দুষ্কৃতিকারী সন্ত্রাসী সভামঞ্চ ভাংচুর করে পালিয়ে যায়। খবর পেয়ে এমরান সালেহ প্রিন্সসহ নেতাকর্মীরা দ্রুত সভাস্থলে উপস্থিত হয়ে সেখানেই বিক্ষোভ সমাবেশ সম্পন্ন করেন এবং শেষে প্রতিবাদ মিছিল বের হয়। মিছিলটি বাজার প্রদক্ষিণ করে।
বিক্ষোভ সমাবেশে এমরান সালেহ প্রিন্স বলেন, সরকার দেশ চালাতে ব্যার্থ হবার পাশাপাশি জাতীয় স্বার্থ রক্ষা করতে ব্যার্থ হয়েছে ।জনজীবনে সমস্যা নিরসন করতে পারে নাই,বরং নতুন নতুন সমস্যা তৈরী করে জনদুর্ভোগ সৃস্টি করেছে । জনগণের জীবন চালানোই আজ কঠিন হয়ে গেছে । তিনি বলেন, গ্রামে ,পাড়া-মহল্লায় জনগণের আন্দোলনে ভীত হয়ে সরকার হামলা,মামলা ,দমন,নিপীড়নের পথ বেছে নিয়েছে।তিনি ৪৮ ঘন্টার মধ্যে হামলাকারী সন্ত্রাসীদের চিহ্নিত করে বিচার দাবি করেন।
লোডশেডিং ,জ্বালানী তেল,সার,নিত্যপণ্যের মূল্য ও পরিবহন ভাড়া বৃদ্ধি এবং ভোলা,নারায়নগঞ্জে হত্যার প্রতিবাদে ধারাবাহিক কর্মসূচি অনুযায়ী ইউনিয়ন বিক্ষোভ সমাবেশে অন্যান্যের মধ্যে ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির সদস্য অধ্যাপক আজহারুল ইসলাম কাজল, আবু হাসনাত বদরুল কবির, সাবেক চেয়ারম্যান আবদুল হামিদ,আবদুল হাই, মিজানুর রহমান মিজান, বিএনপি নেতা কাজী ফরিদ আহমেদ পলাশ,আবদুল মোতালেব,শহীদুল হক খান সুজন,সয়েদুল ইসলাম, আব্দুল মান্নান মানু, ময়মনসিংহ উত্তর জেলা যুবদলের সহ সভাপতি আবদুল আজিজ খান ,জেলা ছাত্রদলের সিনিয়র সহ সভাপতি আসাদুজ্জামান আসিফ , শ্রমিক দলের বিভাগীয় কমিটির সাংগঠনিক সম্পাদক আবদুল গণি, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক রুহুল আমিন খান, ,সদস্য সচিব আলিমুল ইসলাম, পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মেহেদী হাসান দুলাল,সদস্য সচিব আসাদুজ্জামান সুজন, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক নাইমুর আরেফিন পাপন, পৌর সদস্য সচিব তাজবীর হোসেন অন্তর ,তাঁতী দলের আহ্বায়ক আকিকুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন ।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com