• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

কুড়িগ্রামে ১০ শহীদ পরিবারের পাশে দাঁড়ালেন তারেক রহমান

প্রকাশ: মঙ্গলবার, ১৫ জুলাই, ২০২৫ ৫:৩২
আপডেট: মঙ্গলবার, ১৫ জুলাই, ২০২৫ ৫:৩২

966659869 1

কুড়িগ্রামে ১০ শহীদ পরিবারের পাশে দাঁড়ালেন তারেক রহমান

জনতার আওয়াজ ডেস্ক
ছবি: সংগৃহীত
চব্বিশের গণঅভ্যুত্থানে কুড়িগ্রামের ১০টি শহীদ পরিবারের পাশে দাঁড়িয়েছেন বাংলাদেশ বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও ‘আমরা বিএনপি পরিবার’-এর প্রধান পৃষ্ঠপোষক তারেক রহমান।

চব্বিশের গণআন্দোলন চলাকালে কুড়িগ্রামের বিভিন্ন উপজেলায় নিহত ১০ জন হলেন- শহীদ গোলাম রব্বানী, শহীদ আশিকুর রহমান, শহীদ নূর আলম, শহীদ রাশেদুল ইসলাম, শহীদ রায়হানুল ইসলাম, শহীদ সৈকত, শহীদ মো. আব্দুল্লাহ আল তাহির, শহীদ কামাল আহম্মেদ বিপুল, শহীদ শফিকুল ইসলাম ও শহীদ শফিকুল ইসলাম শফি।

মঙ্গলবার (১৫ জুলাই) দুপুরে কুড়িগ্রাম জেলা শহরের কেন্দ্রীয় ঈদগাঁহ ময়দান মাঠে আনুষ্ঠানিকভাবে শহীদ পরিবারগুলোর মাঝে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের পক্ষ থেকে আর্থিক সহায়তা তুলে দেন দলের সিনিয়র যুগ্ম-মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী।

পাশাপাশি সংশ্লিষ্ট শহীদ পরিবারের প্রতি ‘আমরা বিএনপি পরিবার’-এর প্রধান পৃষ্ঠপোষক তারেক রহমান-এর পক্ষ থেকে সহমর্মিতার বার্তা পৌঁছে দেন সংগঠনটির আহবায়ক ও বিএনপি মিডিয়া সেলের সদস্য আতিকুর রহমান রুমন।

কুড়িগ্রামে অনুষ্ঠিত মানবিক এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন- বিএনপির রংপুর বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক আবদুল খালেক, ‘আমরা বিএনপি পরিবার’-এর উপদেষ্টা ইঞ্জিনিয়ার মোস্তফা-ই-জামান সেলিম, সংগঠনটির সদস্য সচিব কৃষিবিদ মোকছেদুল মোমিন মিথুন ও সাংবাদিক জাহিদুল ইসলাম রনি।

এ ছাড়া আরও উপস্থিত ছিলেন, বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও সাবেক এমপি সাইফুর রহমান রানা, কুড়িগ্রাম জেলা বিএনপির আহবায়ক মোস্তাফিজার রহমান মোস্তফা, জেলা বিএনপির সদস্য সচিব সোহেল হোসাইন কায়কোবাদ, কুড়িগ্রামের সিনিয়র সাংবাদিক শফিকুল ইসলাম বেবু, সাবেক ছাত্রনেতা ও সাংবাদিক হাসিবুর রহমান ও মো. ফজলুল হক।

কুড়িগ্রাম পৌর বিএনপির আহবায়ক মহিউদ্দিন জাহাঙ্গীর বিপ্লব-এর পরিচালনায় জেলা বিএনপি ও অঙ্গসংগঠনের অসংখ্য নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।চব্বিশের গণঅভ্যুত্থান
কুড়িগ্রামে ১০ শহীদ পরিবারের পাশে দাঁড়ালেন তারেক রহমান
facebook sharing buttonmessenger sharing buttonwhatsapp sharing buttontwitter sharing buttonlinkedin sharing buttoncopy sharing buttonprint sharing button
অ- অ+
কুড়িগ্রাম জেলা শহরের কেন্দ্রীয় ঈদগাঁহ ময়দান মাঠে আনুষ্ঠানিকভাবে শহীদ পরিবারগুলোর মাঝে আর্থিক সহায়তা তুলে দেওয়া হয়। ছবি : কালবেলা
X

কুড়িগ্রাম জেলা শহরের কেন্দ্রীয় ঈদগাঁহ ময়দান মাঠে আনুষ্ঠানিকভাবে শহীদ পরিবারগুলোর মাঝে আর্থিক সহায়তা তুলে দেওয়া হয়। ছবি : কালবেলা

চব্বিশের গণঅভ্যুত্থানে কুড়িগ্রামের ১০টি শহীদ পরিবারের পাশে দাঁড়িয়েছেন বাংলাদেশ বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও ‘আমরা বিএনপি পরিবার’-এর প্রধান পৃষ্ঠপোষক তারেক রহমান।

চব্বিশের গণআন্দোলন চলাকালে কুড়িগ্রামের বিভিন্ন উপজেলায় নিহত ১০ জন হলেন- শহীদ গোলাম রব্বানী, শহীদ আশিকুর রহমান, শহীদ নূর আলম, শহীদ রাশেদুল ইসলাম, শহীদ রায়হানুল ইসলাম, শহীদ সৈকত, শহীদ মো. আব্দুল্লাহ আল তাহির, শহীদ কামাল আহম্মেদ বিপুল, শহীদ শফিকুল ইসলাম ও শহীদ শফিকুল ইসলাম শফি।

মঙ্গলবার (১৫ জুলাই) দুপুরে কুড়িগ্রাম জেলা শহরের কেন্দ্রীয় ঈদগাঁহ ময়দান মাঠে আনুষ্ঠানিকভাবে শহীদ পরিবারগুলোর মাঝে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের পক্ষ থেকে আর্থিক সহায়তা তুলে দেন দলের সিনিয়র যুগ্ম-মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী।

পাশাপাশি সংশ্লিষ্ট শহীদ পরিবারের প্রতি ‘আমরা বিএনপি পরিবার’-এর প্রধান পৃষ্ঠপোষক তারেক রহমান-এর পক্ষ থেকে সহমর্মিতার বার্তা পৌঁছে দেন সংগঠনটির আহবায়ক ও বিএনপি মিডিয়া সেলের সদস্য আতিকুর রহমান রুমন।

সর্বশেষ সংবাদ

রাজনীতি-এর আরও সংবাদ

সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com