জাতীয়তাবাদী কৃষক দলের সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বাবুল সরকারদলীয় নেতা-কর্মীর হামলায় গুরুতর আহত হয়ে ঢাকার একটি হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। তাকে দেখতে হাসপাতালে গিয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী।
মঙ্গলবার(৬ সেপ্টেম্বর) বিকেলে রাজধানীর ল্যাবএইড হাসপাতালে চিকিৎসাধীন বাবুলকে দেখতে যান তিনি। এসময় তার সাথে বিএনপির ঢাকা বিভাগের সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট আবদুস সালাম আজাদসহ ছাত্রদল যুবদলের সাবেক নেতারা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, রোববার (৪ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৩টার দিকে ফরিদপুরের স্বাধীনতা চত্বরে বিএনপির ৪৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জেলা বিএনপি আনন্দ মিছিল ও সমাবেশের আয়োজন করে। এতে ছাত্রলীগ-যুবলীগের হামলায় কেন্দ্রীয় কৃষক দলের সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বাবুল, জেলা বিএনপির আহ্বায়ক সৈয়দ মোদাররেস আলী ইছা, সদস্য সচিব এ কে কিবরিয়া স্বপনসহ অন্তত ২৫ জন নেতাকর্মী আহত হন।












