• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

কৃষক লীগের সমাবেশ থেকে সন্ত্রাস-নৈরাজ্য প্রতিহতের আহ্বান

প্রকাশ: রবিবার, ৩০ জুলাই, ২০২৩ ২:৪১
আপডেট: রবিবার, ৩০ জুলাই, ২০২৩ ২:৪১

96002 2

কৃষক লীগের সমাবেশ থেকে সন্ত্রাস-নৈরাজ্য প্রতিহতের আহ্বান

নিউজ ডেস্ক
বিএনপি-জামায়াতের যে কোনো ‘সন্ত্রাস ও নৈরাজ্য’ প্রতিহত করার আহ্বান এসেছে আওয়ামী লীগের সহযোগী সংগঠন কৃষক লীগের বিক্ষোভ সমাবেশ থেকে। রোববার রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউয়ে এ বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।

শনিবার ঢাকার প্রবেশমুখে বিএনপির অবস্থান কর্মসূচি ঘিরে বাসে আগুন, পুলিশের ওপর হামলাসহ নৈরাজ্যের প্রতিবাদে রোববার সারাদেশে প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ কর্মসূচি পালেনের ঘোষণা দিয়েছিল আওয়ামী লীগ। এরই অংশ হিসেবে কৃষক লীগ এই বিক্ষোভ সমাবেশ করে।

আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য দেন আওয়ামী লীগের কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক ফরিদুন্নাহার লাইলী, শিক্ষা ও মানবসম্পদ বিষয়ক সম্পাদক শামসুন্নাহার চাপা, কৃষক লীগের সভাপতি সমীর চন্দ প্রমুখ।

ফরিদুরন্নাহার লাইলী বলেন, বিএনপি-জামায়াত আবার মাঠে নেমেছে ২০১৩-১৪ সালের মতো দেশে একটা অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করতে। শনিবার তারা সেই ধরনের ঘটনা ঘটিয়েছে, পুলিশের ওপর হামলা করেছে, বাসে আগুন দিয়েছে। তাদের এসব সন্ত্রাস-নৈরাজ্য রাজপথে রুখে দিতে হবে। আওয়ামী লীগ, কৃষক লীগসহ সব সংগঠনের নেতাকর্মীদের সতর্কভাবে মাঠে থাকতে হবে।

শামসুন্নাহার চাপা বলেন, আমাদের প্রতিবাদে নামতে হবে, নৈরাজ্য প্রতিহত করতে হবে। বিএনপি-জামায়াত আবার সহিংস হয়ে উঠেছে। সন্ত্রাস, নৈরাজ্য সৃষ্টি করেেছ। রাজপথে আমাদের ঐক্যবদ্ধভাবে অবস্থান নিয়ে এই নৈরাজ্য প্রতিহত করতে হবে।

ঢাকা দক্ষিণ কৃষক লীগের আহ্বায়ক আব্দুস সালাম বাবুর সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি গুলিস্তান, নুর হোসেন স্কয়ার, সচিবালয়ের সামনের সড়কসহ আশপাশের সড়কগুলো প্রদক্ষিণ করে বঙ্গবন্ধু এভিনিউয়ে গিয়ে শেষ হয়।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com