• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

কেউ উচ্চ আকাঙ্ক্ষা করবেন না: নেতাকর্মীদেরকে দুদু

প্রকাশ: বৃহস্পতিবার, ৩০ অক্টোবর, ২০২৫ ৩:২৪
আপডেট: বৃহস্পতিবার, ৩০ অক্টোবর, ২০২৫ ৩:২৪

9658742 19

কেউ উচ্চ আকাঙ্ক্ষা করবেন না: নেতাকর্মীদেরকে দুদু

জনতার আওয়াজ ডেস্ক
ছবি: সংগৃহীত
চুয়াডাঙ্গার আলমডাঙ্গা বিএনপির নেতাকর্মীদের উদ্দেশ্যে দলটির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেছেন, সবাই ঐক্যবদ্ধ থাকবেন। দলকে ঐক্যবদ্ধ রাখবেন। কেউ উচ্চ আকাঙ্ক্ষা করবেন না। ঘরে বসে থাকলে চলবে না। মানুষের দ্বারে দ্বারে যেতে হবে। ভোট চাইতে হবে।

বৃহস্পতিবার (৩০ অক্টোবর) চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় নির্বাচনী প্রচারণা কালে তিনি এসব কথা বলেন।

দুদু বলেন, চুয়াডাঙ্গার মানুষ যখনই ধানের শীষ পেয়েছে তখনই ধানের শীষকে বিজয়ী করেছে। এই ধানের শীষ মাওলানা ভাসানী, স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, আমাদের নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ধানের শীষ। বর্তমানে এই ধানের শীষ যুবকদের প্রিয়,এদেশের মানুষের সবচেয়ে প্রিয় আমাদের নেতা তারেক রহমানের। বিএনপির ধানের শীষ।

তিনি বলেন, চুয়াডাঙ্গার মানুষ সব সময় ন্যায়ের পক্ষে থেকেছে। অন্যায় কে কখনো প্রশ্রয় দেয়নি। অন্যায়ের বিরুদ্ধে বিএনপি আন্দোলন করেছে,সংগ্রাম করেছে। সেই বিএনপিকে নিয়ে যারা ব্যবসা করতে চেয়েছে তাদেরকে বাংলাদেশের মানুষ, চুয়াডাঙ্গার মানুষ প্রত্যাখ্যান করেছে। বাংলাদেশের মানুষ দেশে স্বাধীনতা গণতন্ত্র,ন্যায় প্রতিষ্ঠা করবে। তেমনি চুয়াডাঙ্গার মানুষ স্বাধীনতা ,ন্যায় প্রতিষ্ঠা করবে গণতন্ত্র পক্ষে কাজ করবে।

ছাত্রদলের সাবেক এই সভাপতি বলেন, আমাদের নেতা তারেক রহমানের নেতৃত্বে দেশে গণতন্ত্র,স্বাধীনতা,মানুষের ভোটার অধিকার, কৃষক,শ্রমিক,খেটে খাওয়ার মানুষের বাংলাদেশ রূপান্তরিত করবে বিএনপি।

নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন, সবাই ঐক্যবদ্ধ থাকবেন। দলকে ঐক্যবদ্ধ রাখবেন। কেউ উচ্চ আকাঙ্ক্ষা করবেন না। ঘরে বসে থাকলে চলবে না। মানুষের দ্বারে দ্বারে যেতে হবে। ভোট চাইতে হবে। এ দেশের প্রকৃত মালিক দেশের জনগণ তাদের সেই মালিকানা ফিরিয়ে দিতে তাদের সমর্থন লাগবে এটা বুঝাবেন। আগেও এ দেশের জনগণ ধানের শীষে ভোট দিয়েছে এবারও দিবে দেশে গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য।

নেতাকর্মীদের উদ্দেশ্যে সাবেক এই সংসদ সদস্য আরো বলেন, উপর থেকে যখন নির্দেশ আসবে তখন সবাই ঐক্যবদ্ধভাবে ঝাঁপিয়ে পড়তে হবে। অন্য দল যা বলছে তাতে কাজ হবে না। দেশের জনগণ ধানের শীষ পছন্দ করে। তাই জনগণের সব ধরনের সহযোগিতা আপনাদেরকে করতে হবে। এবং ধানের শীষ দেশনেত্রী বেগম খালেদা জিয়া আমাদের নেতা তারেক রহমানের পক্ষে ঐক্যবদ্ধ থাকতে হবে।

এসময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাবেক সহসভাপতি অ্যাডভোকেট জামান গুলা, সাবেক থানা সভাপতি শামীম রেজা ডালিম,পৌর সভাপতি শহিদুল ইসলাম রতন, আলমডাঙ্গা থানা সম্পাদক শেখ সাইফুল ইসলাম,আখসিরুল ইসলাম সেলিম সহ অঙ্গসংগঠন সময়ে নেতৃবৃন্দ। এবং জেলা থানা নেতৃবৃন্দ।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com