নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে অবরুদ্ধ হয়ে পড়েছেন দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীসহ কেন্দ্রীয় নেতারা। আজ বুধবার বিকেলে বিএনপি নেতারা কার্যালয়ে অবস্থান করছিলেন।
বিএনটি নেতাদের দাবি, কেন্দ্রীয় কার্যালয়ে ভেতরে অমানবিক অবস্থায় আছেন নেতাকর্মীরা। কার্যালয়ের বাইরে পুলিশের ছোড়া টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেডের ধোঁয়া ভেতরে প্রবেশ করায় নেতাকর্মীরা শ্বাসকষ্টে ভুগছেন।
রুহুল কবির রিজভী গনমাধ্যমকে বলেছেন, নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে অবরুদ্ধ অবস্থায় গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হয়েছেন মোর্শেদ, নিয়াজসহ অর্ধশতাধিক নেতাকর্মী। তাদেরকে হাসপাতালে নেওয়ার জন্য অ্যাম্বুলেন্সের ব্যবস্থা করা হচ্ছে।
এ ছাড়া কার্যালয়ের চারপাশের দোকনপাট সবকিছু বন্ধ রয়েছে। এদিকে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাবেক সদস্য সচিব আমান উল্লাহ আমানের নেতৃত্বে নেতাকর্মীরা কার্যালয়ের স্লোগান দিচ্ছেন নেতাকর্মীরা।












