• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

কোকোর কবরে বিএনপি নেতা জনির শ্রদ্ধা

প্রকাশ: শুক্রবার, ২৪ জানুয়ারি, ২০২৫ ৫:৫২
আপডেট: শুক্রবার, ২৪ জানুয়ারি, ২০২৫ ৫:৫২

9666638 1

কোকোর কবরে বিএনপি নেতা জনির শ্রদ্ধা

জনতার আওয়াজ ডেস্ক
বিএনপির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং বিএনপি চেয়ারপারসন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার কনিষ্ঠ পুত্র আরাফাত রহমান কোকোর দশম মৃত্যুবার্ষিকী উপলক্ষে তার রুহের মাগফিরাত কামনা করে কবর জিয়ারত, দোয়া, ফাতেহা পাঠ ও শ্রদ্ধা জ্ঞাপন করা হয়েছে।

শুক্রবার (২৪ জানুয়ারি) সকাল ১০টায় বনানী কবরস্থানে মরহুমের রুহের মাগফিরাত কামনায় কোরআন তেলাওয়াত ও দোয়া এবং কবর জিয়ারত অনুষ্ঠান শুরু হয়।

জুমার নামাজ শেষে কোকোর কবরে শ্রদ্ধা জানান- বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও নির্বাহী কমিটির সাবেক ১নং সহ-দপ্তর সম্পাদক আবদুল লতিফ জনি। তিনি মরহুম আরাফাত রহমান কোকোর রুহের মাগফিরাত কামনা করে দোয়া করেন।

এ সময় দীর্ঘ ১৭ বছর পর কারামুক্ত সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরসহ বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।


‘আগামী নির্বাচনে ইসলামের পক্ষে একক বাক্স দেওয়ার প্রচেষ্টা চলছে’
এর আগে বনানী কবরস্থানের পাশে গুলশান সোসাইটি মসজিদে জুমার নামাজ শেষে আবদুল লতিফ জনির উদ্যোগে আরাফাত রহমান কোকো ও জাতীয় কবি কাজী নজরুল ইসলামের দৌহিত্র বাবুল কাজীর বিশেষ দোয়া করানো হয়। গুলশান সোসাইটি মসজিদের ইমাম বিশেষ দোয়া করান।

গত ২০১৫ সালের এ দিনে মালয়েশিয়ার ইউনিভার্সিটি মালায়া হাসপাতালে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে ইন্তেকাল করেন আরাফাত রহমান কোকো।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com