• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

কোকোর মৃত্যুবার্ষিকীতে ছাত্রদলের শীতবস্ত্র ও খাবার বিতরণ

প্রকাশ: বুধবার, ২৫ জানুয়ারি, ২০২৩ ১২:৩০
আপডেট: বুধবার, ২৫ জানুয়ারি, ২০২৩ ১২:৩০

966225874

কোকোর মৃত্যুবার্ষিকীতে ছাত্রদলের শীতবস্ত্র ও খাবার বিতরণ

মঙ্গলবার কোকোর ৮ম মৃত্যুবার্ষিকীতে পথশিশুদের মাঝে শীতবস্ত্র ও খাবার বিতরণ করেছেন ছাত্রদলের নেতাকর্মীরা।
মঙ্গলবার কোকোর ৮ম মৃত্যুবার্ষিকীতে পথশিশুদের মাঝে শীতবস্ত্র ও খাবার বিতরণ করেছেন ছাত্রদলের নেতাকর্মীরা।ছবি :
জাতীয়তাবাদী দল বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার ছোট ছেলে আরাফাত রহমান কোকোর ৮ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দরিদ্র ও ছিন্নমূল পথশিশুদের মাঝে শীতবস্ত্র ও রান্না করা খাবার বিতরণ করেছে জাতীয়তাবাদী ছাত্রদলের নেতাকর্মীরা।

আজ মঙ্গলবার রাতে বিএনপির কেন্দ্রীয় পার্টি অফিসের সামনে নেতাকর্মীরা এ কর্মসূচি করেন।

এ সময় উপস্থিত ছিলেন ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি কাজী রওনকুল ইসলাম শ্রাবণ, সাধারণ সম্পাদক সাইফ মাহমুদ জুয়েল, সহসভাপতি মির্জা ফয়সাল, ঝলক মিয়া, মো. কামরুজ্জামান আসাদ, এজাজ শাহ, রোকনুজ্জামান রোকন, ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সাধারণ সম্পাদক আরিফুল ইসলামসহ কেন্দ্রীয় সংসদ এবং বিভিন্ন ইউনিটের নেতারা।

এ বিষয়ে ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি কাজী রওনকুল ইসলাম শ্রাবণ বলেন, ‘মরহুম আরাফাত রহমান কোকো ভাই ছিলেন একদম সাধারণ মানুষের মতো, তিনি নিজেকে সাধারণ মানুষের সাথে দ্রুত মিশে যেতে পারতেন। রক্তে রাজনীতি থাকলেও রাজনীতির ক্ষমতার প্রভাব তাকে স্পর্শ করতে দেননি, সরাসরি রাজনীতির চেয়ে মানুষের সাথে মিশতে পছন্দ করতেন, ক্রীড়া অনুরাগী ব্যক্তিত্ব হিসেবে বাংলাদেশের ক্রীড়াঙ্গনে তার অবদান অনেক। ক্রীড়াক্ষেত্রে বাংলাদেশকে তিনি সর্বোচ্চ লেভেলে নিয়ে যাওয়ার স্বপ্ন দেখতেন।’


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com