• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

কোনো রাজনৈতিক ‘বড় ভাইয়ের’ দাপট চলবে না: তাসনিম জারা

প্রকাশ: বৃহস্পতিবার, ৫ ফেব্রুয়ারি, ২০২৬ ৬:০০
আপডেট: বৃহস্পতিবার, ৫ ফেব্রুয়ারি, ২০২৬ ৬:০০

960000063

কোনো রাজনৈতিক ‘বড় ভাইয়ের’ দাপট চলবে না: তাসনিম জারা

জনতার আওয়াজ ডেস্ক
ছবি: সংগৃহীত
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৯ আসনের স্বতন্ত্র প্রার্থী ডা. তাসনিম জারা বলেছেন, নির্বাচিত হলে এই এলাকায় কোনো রাজনৈতিক ‘বড় ভাই’ বা প্রভাবশালী নেতার দাপট চলতে দেওয়া হবে না।

বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) সকালে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে ভোটারদের আশ্বস্ত করে তিনি বলেন, নির্বাচিত হলে সাধারণ মানুষ নিজ নিজ এলাকায় বুক চিতিয়ে ও সগৌরবে চলাচল করতে পারবেন।

নির্বাচনি প্রচারের অংশ হিসেবে দেওয়া ওই পোস্টে ডা. তাসনিম জারা মাঠের রাজনীতিতে পেশিশক্তির পরিবর্তে তথ্যের শক্তির ওপর গুরুত্ব দেন। স্বতন্ত্র প্রার্থী হিসেবে রাজনৈতিক প্রভাবশালীদের কিভাবে মোকাবিলা করবেন- এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়াতে সবসময় পেশিশক্তির প্রয়োজন হয় না। বরং অন্যায়ের ‘রাজনৈতিক মূল্য’ বা পলিটিক্যাল কস্ট বাড়িয়ে দেওয়াই সবচেয়ে কার্যকর কৌশল।

তিনি আরও বলেন, যারা দাপট দেখাতে অভ্যস্ত, তারা জনসম্মুখে নিজেদের অপকর্ম প্রকাশ হয়ে পড়াকে সবচেয়ে বেশি ভয় পায়। কোনো অন্যায়ের ঘটনা যখন নিখুঁতভাবে নথিবদ্ধ করে জনসমক্ষে তুলে ধরা হয়, তখন রাজনৈতিক দলগুলোও জনমতের চাপে তাদের কর্মীদের নিয়ন্ত্রণে রাখতে বাধ্য হয়।

এক্ষেত্রে নিজের দুটি বিশেষ সক্ষমতার কথাও তুলে ধরেন তিনি। প্রথমত, যথাযথ তথ্য-প্রমাণ সংগ্রহ ও উপস্থাপনের প্রাতিষ্ঠানিক অভিজ্ঞতা এবং দ্বিতীয়ত, কোনো মধ্যস্থতাকারী ছাড়াই মুহূর্তের মধ্যে কোটি মানুষের কাছে সত্য পৌঁছে দেওয়ার শক্তিশালী নিজস্ব প্ল্যাটফর্ম।

অন্যায়ের ঘটনাগুলোকে ‘পাবলিক রেকর্ড’-এ পরিণত করার ঘোষণা দিয়ে ফুটবল প্রতীকের এই প্রার্থী বলেন, পেশিশক্তি দিয়ে সাময়িক দাপট দেখানো গেলেও তথ্য ও জনমতের মাধ্যমে তৈরি সামাজিক চাপ উপেক্ষা করার ক্ষমতা কারও নেই। এমনকি বিশ্বের সবচেয়ে কঠোর একনায়করাও জনমতের এই শক্তিকে উপেক্ষা করতে পারেনি বলে মন্তব্য করেন তিনি।

ঢাকা-৯ আসনের ভোটারদের অধিকার রক্ষায় শেষপর্যন্ত লড়াই চালিয়ে যাওয়ার অঙ্গীকারও ব্যক্ত করেন ডা. তাসনিম জারা।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com