• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

ক্যান্টনমেন্টে বসে বসে ষড়যন্ত্র করছেন, কাকে নির্বাচনে জেতাবেন : হাসনাত

প্রকাশ: শনিবার, ২৫ অক্টোবর, ২০২৫ ১:৫৪
আপডেট: শনিবার, ২৫ অক্টোবর, ২০২৫ ১:৫৪

963210

ক্যান্টনমেন্টে বসে বসে ষড়যন্ত্র করছেন, কাকে নির্বাচনে জেতাবেন : হাসনাত

জনতার আওয়াজ ডেস্ক
ছবি: সংগৃহীত
সেনানিবাসে থাকা একজন ব্যক্তি ক্যান্টনমেন্টে বসে বসে ষড়যন্ত্র করছেন— কাকে নির্বাচনে জেতাবেন আর কাকে হারাবেন, তা ঠিক করছেন বলে অভিযোগ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) হাসনাত আবদুল্লাহ।

শুক্রবার (২৪ অক্টোবর) রাজধানীর শাহবাগের শহীদ আবু সাঈদ ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টারে এনসিপির ঢাকা মহানগর (উত্তর ও দক্ষিণ) এবং ঢাকা জেলা শাখার যৌথ সভায় তিনি এসব কথা বলেন।

হাসনাত আবদুল্লাহ অভিযোগ করেন, রাজনৈতিক দলগুলো নির্বাচনে প্রভাব বিস্তারে নানা ধরনের চেষ্টায় লিপ্ত। তিনি বলেন, ‘এখন সচিবালয়ে বসেই বিভিন্ন রাজনৈতিক দলের মধ্যে ডিসি ভাগাভাগি চলছে। কেউ বলছে চট্টগ্রামের ডিসি আমি নেব, কেউ বলছে রংপুরের ডিসি ছাড়তে হবে।’

দলের নাম উল্লেখ না করে তিনি আরও বলেন, ‘একটি রাজনৈতিক দল তাদের দখলকৃত ব্যাংক ও ব্যবসাপ্রতিষ্ঠানের কর্মচারীদের পোলিং এজেন্ট হিসেবে নিয়োগের চেষ্টা করছে। এমনকি স্কুল কমিটিগুলোর সভাপতি ও সাধারণ সম্পাদক পদও নিজেদের নিয়ন্ত্রণে নিয়ে শিক্ষকদের জিম্মি করা হচ্ছে। নির্বাচনে কেন্দ্র দখলের জন্য তাদের এখনই সশস্ত্র কায়দায় প্রশিক্ষণ দেওয়া হচ্ছে।’

সভায় এনসিপির সদস্য সচিব আখতার হোসেন বলেন, আওয়ামী লীগ ও জাতীয় পার্টিকে পুনর্বাসন করা হলে বাংলাদেশ ভারতের করদ রাজ্যে পরিণত হবে। তিনি অভিযোগ করেন, জুলাই সনদের আইনি ভিত্তি ও বাস্তবায়নের পথ এখনো অন্ধকারে রয়েছে। অবিলম্বে সনদের আইনি ভিত্তি ঘোষণা করার দাবি জানান তিনি।

এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, জনগণ এখন সংস্কার চায়। জুলাই সনদের আইনি ভিত্তিতে যারা সংস্কারের পক্ষে, তাদের সঙ্গে এনসিপির জোট হতে পারে। তিনি বলেন, ‘আমরা আগামী সংসদকে আওয়ামী লীগ ও জাতীয় পার্টিমুক্ত দেখতে চাই। এনসিপি সেই লক্ষ্যেই কাজ করে যাচ্ছে।’

এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম বলেন, ‘চব্বিশের গণঅভ্যুত্থানের সময় আওয়ামী লীগ ও ছাত্রলীগের সঙ্গে জড়িত কেউ এনসিপিতে আসতে পারবে না। অন্য দলের সৎ ও দেশপ্রেমিক মানুষদের জন্য আমাদের দরজা খোলা। এনসিপি জাতীয় পার্টির মতো পোষা বিরোধী দল নয়; আমরা জনগণের হয়ে সরকার গঠন বা শক্তিশালী বিরোধী দল হতে চাই।’


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com