• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

ক্যাপাসিটি চার্জের নামে লাখ লাখ কোটি টাকা দিয়ে দেওয়া হয়েছে: জিএম কাদের

প্রকাশ: সোমবার, ৫ জুন, ২০২৩ ৪:০৩
আপডেট: সোমবার, ৫ জুন, ২০২৩ ৪:০৩

9666859 2

ক্যাপাসিটি চার্জের নামে লাখ লাখ কোটি টাকা দিয়ে দেওয়া হয়েছে: জিএম কাদের

ডেস্ক নিউজ
দেশে বিদ্যুৎ খাতে লুটপাটের অভিযোগ তুলে জাতীয় পার্টির চেয়ারম্যান ও জাতীয় সংসদের বিরোধীদলীয় উপনেতা জিএম কাদের বলেছেন, জনগণের টাকা বিদেশে পাচার করা হয়েছে। বিদ্যুৎ উৎপাদনে বিদেশি কোম্পানির সঙ্গে চুক্তি করা হয়েছে। এতে বিদ্যুৎ উৎপাদন না হলেও ক্যাপাসিটি চার্জের নামে হাজার হাজার কোটি টাকা, লাখ লাখ কোটি টাকা তাদের দিয়ে দেওয়া হয়েছে।

সোমবার ঢাকা জেলা জাতীয় পার্টির সম্মেলনে প্রধান অতিথির বক্তৃতায় জাতীয় পার্টির চেয়ারম্যান এসব কথা বলেন।

নবাবগঞ্জের বর্ধনপাড়া জাতীয় পার্টির কার্যালয় চত্বরে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।

সম্মেলনে জিএম কাদের বলেন, সালমা ইসলাম এমপিকে দোহার-নবাবগঞ্জে নির্বাচনের প্রস্তুতি নিতে দলের পক্ষ থেকে বলা হয়েছে।

সম্মেলনে সভাপতিত্ব করেন জাতীয় পার্টির কো-চেয়ারম্যান, ঢাকা জেলা জাতীয় পার্টির সভাপতি ও সাবেক প্রতিমন্ত্রী অ্যাডভোকেট সালমা ইসলাম এমপি। দলের মহাসচিব মুজিবুল হক চুন্নু এমপি প্রধান বক্তার বক্তব্য রাখেন।

উদ্বোধন করেন জাতীয় পার্টির সিনিয়র কো-চেয়ারম্যান ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ এমপি। বিশেষ অতিথি ছিলেন কো-চেয়ারম্যান কাজী ফিরোজ রশীদ এমপি, সৈয়দ আবু হোসেন বাবলা এমপি।

সম্মেলনের শেষ দিকে জেলা জাতীয় পার্টির কমিটি ঘোষণা করা হয়। এতে সভাপতি পদে সালমা ইসলাম পুনর্নির্বাচিত হন। সাধারণ সম্পাদক করা হয়েছে খান মোহাম্মদ ইসরাফিল খোকনকে।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com