• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

ক্রিকেটকে গড়ে তোলার শপথ গ্রহণের আহ্বান মির্জা ফখরুলের

প্রকাশ: শুক্রবার, ২০ জুন, ২০২৫ ৯:৩৪
আপডেট: শুক্রবার, ২০ জুন, ২০২৫ ৯:৩৪

96222258

ক্রিকেটকে গড়ে তোলার শপথ গ্রহণের আহ্বান মির্জা ফখরুলের

ঠাকুরগাঁও প্রতিনিধি

ছবি সংগৃহীত

দেশ গঠনের শপথের মতো ক্রিকেটকেও গড়ে তোলার শপথ নিয়ে সবার প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শুক্রবার (২০ জুন) বিকেল সাড়ে ৪টায় ঠাকুরগাঁও শহীদ মোহাম্মদ আলী স্টেডিয়ামে অনুষ্ঠিত ‘মির্জা রুহুল আমিন’ স্মৃতি টি-টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্ট ২০২৫ এর ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য তিনি এই আহ্বান জানান।

মির্জা ফখরুল বলেন, ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে আজকে আমাদের নতুন একটা সুযোগ তৈরি হয়েছে। আন্দোলনে অনেক প্রাণ গেছে, অনেক ছাত্র তাদের জীবন দিয়েছে। তাদের আত্মার প্রতি আমি গভীর শ্রদ্ধা জানাচ্ছি। যারা আহত হয়েছে তাদের সহানুভূতি জানাচ্ছি এবং এই যে আমাদের একটা নতুন সুযোগ সৃষ্টি করে দেওয়া হয়েছে, গণতান্ত্রিক পরিবেশ ও রাষ্ট্র গঠন করার জন্য, সবাই ঐক্যবদ্ধভাবে বাংলাদেশকে নতুনভাবে গড়ে তোলার জন্য যে পরিবেশটি সৃষ্টি করা হয়েছে, সেজন্য আমরা তাদের ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই।

বিএনপি মহাসচিব বলেন, একটা কথা আমাদের সব সময় মনে রাখতে হবে যে, দেশটা আমার, অন্য কারো নয়। এই দেশটাকে গড়ে তোলার দায়িত্ব আমাদের। গত ১৫ বছরে এ দেশের প্রতিটি প্রতিষ্ঠানকে ধ্বংস করা হয়েছে। এখন সময় এসেছে এটাকে নতুন করে আবার গড়ে তোলার।

ফখরুল বলেন, আমি বিশ্বাস করি ঠাকুরগাঁওয়ের যারা ক্রীড়া অঙ্গনে আছেন তারা দল-মত নির্বিশেষে সবাই ঐক্যবদ্ধ হয়ে ও সবাই একসাথে সাংগঠনিকভাবে খেলাধুলার ব্যবস্থা করার। সেখানে যেন আবার দল-মত ভাগাভাগি না করা হয়। যাদের যোগ্যতা আছে তাদের সবাইকে নিয়ে খেলাধুলার ব্যবস্থা করতে হবে।

স্মৃতিচারণ করে ফখরুল বলেন, আমরা আগে ডিস নিয়ে এসে খেলা দেখতাম এবং খেলা দেখার ব্যবস্থা করতাম। এখন তো খেলা দেখা অনেক সহজ হয়েছে এবং সব সময়। যারা খেলেছেন তারা নতুন নতুন করে বিভিন্ন একাডেমি ও ইনস্টিটিউটিশনে তারা কোচিং পাচ্ছেন। আমার বিশ্বাস এটা আরও উন্নত হবে এবং ভবিষ্যতে ঠাকুরগাঁওয়ের খেলার মান আরও বাড়বে।

বিএনপি মহাসচিব বলেন, একটা সময় ছিল নিজের হাতে ক্রিকেট খেলার পিচ তৈরি করতাম। মাটি পানি দিয়ে হাতে এনে এনে ক্রিকেটের পিক তৈরি করতাম। এমন সময় ছিল ঠাকুরগাঁওয়ের ফুটবল খেলা মাঠে (বড় মাঠ) দেশের বড় বড় ক্রিকেট খেলোয়াড়রা এখানে খেলে গেছে। এমনকি শ্রীলঙ্কা থেকেও ন্যাশনাল টিমের খেলোয়াড়রা এখানে খেলে গেছে বিভিন্ন টুর্নামেন্টে। আবার সেভাবে বিভাগীয় ও ন্যাশনাল টিমের খেলাগুলো আনার ব্যবস্থা করতে হবে। তাহলে আমাদের খেলোয়াড়দের মান বাড়বে।

সবার প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, আসুন সবাই মিলে আমাদের এই দেশটাকে যেভাবে গড়ে তোলার জন্য নিজেরা একটা শপথ নিয়েছি, ঠিক তেমনিভাবে ক্রিকেটকেও গড়ে তোলার জন্য শপথ গ্রহণ করি।

বক্তব্য শেষে, ফাইনাল খেলায় দিনাজপুর ডোমিনেটরসকে ছয় উইকেটে হারিয়ে চাম্পিয়ন হওয়া পাবনা ক্রিকেটার্স দলের হাতে ট্রফি তুলে দেন বিএনপি মহাসচিব।

এসময় টুর্নামেন্টের আহ্বায়ক নুর-ই শাহাদাত স্বজন, অতিরিক্ত জেলা প্রশাসক মোস্তফা সরদার শাহীন, অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ আবদুল্লাহ, জেলা বিএনপির সাধারণ সম্পাদক মির্জা ফয়সল আমিন উপস্থিত ছিলেন৷ এছাড়াও আয়োজক কমিটি, টিম ম্যানেজম্যান্টসহ সুধীজনেরা উপস্থিত ছিলেন৷


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com