• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

ক্ষমতাচ্যুত হলে আজিজ-বেনজীরের মতো সকলের অপকর্ম বেড়িয়ে আসবে

প্রকাশ: রবিবার, ২ জুন, ২০২৪ ৮:০৩
আপডেট: রবিবার, ২ জুন, ২০২৪ ৮:০৩

96853

ক্ষমতাচ্যুত হলে আজিজ-বেনজীরের মতো সকলের অপকর্ম বেড়িয়ে আসবে

জনতার আওয়াজ ডেস্ক

ঢাকা মহানগর দক্ষিণের সদস্য সচিব রফিকুল আলম মজনু বলেছেন, আওয়ামী লীগের লুটেরা সারাদেশ লুটপাট করে খাচ্ছে। তাদের হাত থেকে রেহাই পায়নি ব্যাংক, শেয়ার বাজার, বিদ্যুৎখাত, স্বাস্থ্যখাত এমনকি পাবলিক টয়লেটও।

তিনি বলেন, আজকে তাদের দোসর বেনজীর এবং আজিজের লুটের খবর প্রকাশ পাচ্ছে। ক্ষমতাচ্যুত হলে আওয়ামী লীগের সকল নেতার অপকর্মের তথ্য বেড়িয়ে আসবে। তাই অপকর্মের দায় থেকে বাঁচতে সরকার ক্ষমতাকে দীর্ঘস্থায়ী করতে চাচ্ছে।

রবিবার (২ জুন) রাজধানীর ডেমরার টেংরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে বিএনপির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান জিয়াউর রহমানের ৪৩তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে থানা বিএনপির আয়োজিত দোয়া মাহফিল ও দুস্থদের মাঝে খাবার বিতরণকালে তিনি এসব কথা বলেন।

মজনু বলেন, আজকে জনগণের সকল অধিকার কেড়ে নেওয়া হয়েছে। বিরোধীমত দমনের জন্য প্রশাসনকে লেলিয়ে দেয়া হচ্ছে। অথচ, দুর্নীতিবাজদের বিচার করা হচ্ছে না। পক্ষান্তরে লুটেরাদের কৌশলে দেশের বাইরে পাঠিয়ে দেওয়া হচ্ছে। এর কারণ হলো, তাদেরকে আইনের আওতায় আনা হলে সরকারের শীর্ষ পর্যায়ের নেতাদের নাম চলে আসবে।

ঢাকা মহানগর দক্ষিণের সিনিয়র যুগ্ম আহ্বায়ক নবী উল্লাহ নবীর সভাপতিত্বে মো. আনিসুজ্জামানের সঞ্চালনায় এতে আরও বক্তব্য রাখেন ঢাকা মহানগর বিএনপি নেতা জামসেদুল আলম শ্যামল, ডেমরা থানা নেতা রেজা সেলিম প্রমুখ।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com