• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

ক্ষমতায় গেলে দুর্নীতিমুক্ত দেশ গড়ব, ইনশাআল্লাহ: মানিক

প্রকাশ: শুক্রবার, ২৩ জানুয়ারি, ২০২৬ ৪:০২
আপডেট: শুক্রবার, ২৩ জানুয়ারি, ২০২৬ ৪:০২

960023 1

ক্ষমতায় গেলে দুর্নীতিমুক্ত দেশ গড়ব, ইনশাআল্লাহ: মানিক

চাঁদপুর প্রতিনিধি

সংগৃহীত ছবি

বিএনপির কেন্দ্রীয় প্রবাসী কল্যাণবিষয়ক সম্পাদক ও চাঁদপুর-৩ আসনের ধানের শীষের প্রার্থী শেখ ফরিদ আহমেদ মানিক বলেছেন, ‘আমরা দুর্নীতিমুক্ত দেশ গড়তে চাই। ইনশাআল্লাহ, ক্ষমতায় এলে আমরা নিজেরা দুর্নীতি করব না এবং কাউকে দুর্নীতি করতে দেবও না।’

শুক্রবার সকালে হাইমচরের নীলকমল ইউনিয়নে এক নির্বাচনী উঠান বৈঠকে তিনি এসব কথা বলেন। মানিক আরও বলেন, ‘বিএনপি ক্ষমতায় আসলে নদীভাঙন রোধে সর্বোচ্চ ব্যবস্থা নেওয়া হবে এবং হাইমচরকে একটি নান্দনিক এলাকা হিসেবে গড়ে তোলা হবে।

মসজিদ, মাদরাসা ও শিক্ষাপ্রতিষ্ঠানের উন্নয়নে সততার সঙ্গে কাজ করার প্রতিশ্রুতি দিয়ে তিনি তারেক রহমানকে প্রধানমন্ত্রী করতে ধানের শীষে ভোট চান।

বৈঠকে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক ও জেলা বিএনপির উপদেষ্টা মণ্ডলীয় সদস্য রাশেদা বেগম হীরা, জেলা বিএনপির সহ-সভাপতি খলিলুর রহমান, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম শফিকসহ জেলা ও উপজেলা বিএনপির শীর্ষ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com