• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

ক্ষমতায় গেলে নাগরিক সেবা নিশ্চিত করা হবে: এসএম জাহাঙ্গীর

প্রকাশ: রবিবার, ২৫ জানুয়ারি, ২০২৬ ৬:২৭
আপডেট: রবিবার, ২৫ জানুয়ারি, ২০২৬ ৬:২৭

966639852

ক্ষমতায় গেলে নাগরিক সেবা নিশ্চিত করা হবে: এসএম জাহাঙ্গীর

জনতার আওয়াজ ডেস্ক
ছবি: সংগৃহীত
ক্ষমতায় গেলে ঢাকা-১৮ আসনের নাগরিক সেবা নিশ্চিত করা হবে বলে জানিয়েছেন ঢাকা- ১৮ আসনে বিএনপির প্রার্থী এসএম জাহাঙ্গীর হোসেন।

এলাকার উন্নয়ন প্রসঙ্গে তিনি বলেন, ‘সিটি করপোরেশন যেভাবে কর নেয়, সেভাবে সেবা দেয় না। ক্ষমতায় গেলে নাগরিক সেবা নিশ্চিত করা হবে।’

রবিবার (২৫ জানুয়ারি) সকালে রাজধানীর দক্ষিণখান ৪৯নং গাওয়াইর বাজার এলাকায় গণসংযোগের অস্থায়ী মঞ্চে তিনি এসব কথা বলেন।

এসএম জাহাঙ্গীর বলেন, ‘অন্য কোনো সরকার আলেমদের এত সম্মান দেয়নি। কিন্তু বিগত সরকার আলেমদের ওপর নির্যাতন চালিয়েছে, জেলে পাঠিয়েছে। মসজিদ-মাদরাসায় দেখা হওয়ার কথা ছিল, দেখা হয়েছে কারাগারে এটি অত্যন্ত দুঃখজনক।’

তিনি বলেন, ‘বিএনপির নেতা-কর্মীরাই প্রকৃত অর্থে ইসলামকে হৃদয়ে ধারণ করে। আমরা লেবাসধারী মুসলমান নই, আমরা কোরআন-হাদিস অনুসরণকারী পালনকারী মুসলমান। ইসলামের কোনো ভুল ব্যাখ্যায় আমরা প্রভাবিত হবো না। আমরা ধর্ম-বর্ণ নির্বিশেষে একটি সুন্দর ও শান্তিপূর্ণ সমাজ গড়তে চাই। বিএনপি সবসময় আলেম-ওলামাদের সর্বোচ্চ প্রাধান্য দিয়েছে, ভবিষ্যতেও দেবে।’

দক্ষিণখানের দীর্ঘদিনের গ্যাস সংকটের কথাও তুলে ধরে জাহাঙ্গীর বলেন, ‘গ্যাস না দিয়েই বিল নেওয়া হচ্ছে। তিতাসের সঙ্গে সমন্বয় করে গ্যাস লাইনে প্রবাহ বাড়ানো ও সমস্যা সমাধানে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হবে। রাস্তাঘাট উন্নয়ন, চিকিৎসা ব্যবস্থার উন্নতি এবং নাগরিক সমস্যার সমাধানের প্রতিশ্রুতি দেন।’

এসএম জাহাঙ্গীর বলেন, ‘৪৯নং ওয়ার্ডে প্রায় ৫৬ হাজার ভোটার রয়েছে। এই ওয়ার্ডে হাজী ক্যাম্প রয়েছে, যা দেশের মুসলমানদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। সারাদেশ থেকে প্রায় দেড় লাখ মানুষ এখান থেকে হজে যান। হাজীদের সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করা হবে, পাশাপাশি এলাকার সার্বিক নিরাপত্তাও জোরদার করা হবে। এই ওয়ার্ডের ভোটেই বিজয় নির্ধারিত হতে পারে।’

ভোটের দিন প্রসঙ্গে তারেক রহমানের বরাত দিয়ে তিনি বলেন, ‘ফজরের নামাজের পরপরই সবাই যেন ভোটকেন্দ্রে পৌঁছে যায়। কোনো ষড়যন্ত্রকারী যাতে ষড়যন্ত্র করতে না পারে, সে বিষয়ে নেতা-কর্মী ও সাধারণ মানুষকে সজাগ থাকতে হবে।’


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com