• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

ক্ষমতায় গেলে বিনামূল্যে ইন্টারনেটের আশ্বাস বিএনপির

প্রকাশ: শনিবার, ৩১ জানুয়ারি, ২০২৬ ৩:৪৭
আপডেট: শনিবার, ৩১ জানুয়ারি, ২০২৬ ৩:৪৭

9600009

ক্ষমতায় গেলে বিনামূল্যে ইন্টারনেটের আশ্বাস বিএনপির

জনতার আওয়াজ ডেস্ক
ছবি: সংগৃহীত

ক্ষমতায় গেলে ইন্টারনেটকে নাগরিক অধিকার হিসেবে প্রতিষ্ঠা করার প্রতিশ্রুতি দিয়েছে বিএনপি। দলটির পরিকল্পনা অনুযায়ী, সরকার গঠন করতে পারলে দেশের সব মানুষের জন্য বিনামূল্যে ইন্টারনেট সুবিধা নিশ্চিত করা হবে।

শনিবার (৩১ জানুয়ারি) রাজধানীতে আয়োজিত এক অনুষ্ঠানে এ কথা জানান বিএনপির নির্বাচন পরিচালনা কমিটির মুখপাত্র ড. মাহদী আমিন। তিনি বলেন, আসন্ন নির্বাচনে বিজয়ী হলে বিএনপি জনগণের ক্ষমতায়নকে সর্বোচ্চ অগ্রাধিকার দেবে।

তার বক্তব্যে উঠে আসে, মেধাবীদের জন্য সুযোগ-সুবিধা নিশ্চিত করা বিএনপির অন্যতম লক্ষ্য। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের রাজনৈতিক ও উন্নয়ন পরিকল্পনায় এই বিষয়গুলো সুস্পষ্টভাবে অন্তর্ভুক্ত রয়েছে বলেও জানান তিনি।

তথ্যপ্রযুক্তি খাতে বড় পরিসরে কর্মসংস্থান সৃষ্টির কথাও জানান ড. মাহদী আমিন। তার ভাষ্য অনুযায়ী, এই খাতে অন্তত ১০ লাখ নতুন কর্মসংস্থান তৈরির পরিকল্পনা রয়েছে বিএনপির। একই সঙ্গে ফ্রিল্যান্সারদের দীর্ঘদিনের দাবির প্রেক্ষিতে বাংলাদেশে পেপাল সেবা চালু করতে দলটি ইতোমধ্যে উদ্যোগ গ্রহণ করেছে বলেও উল্লেখ করেন তিনি।

আসন্ন নির্বাচন যদি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ হয়, তাহলে জনগণের সমর্থনে বিএনপি সরকার গঠন করতে পারবে, এমন আশাবাদও ব্যক্ত করেন তিনি।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com