• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

ক্ষমতায় না এসেই একটি দল ফ্যাসিবাদী কার্যক্রম চালাচ্ছে: আসিফ মাহমুদ

প্রকাশ: মঙ্গলবার, ২৭ জানুয়ারি, ২০২৬ ৪:২৫
আপডেট: মঙ্গলবার, ২৭ জানুয়ারি, ২০২৬ ৪:২৫

960002 9

ক্ষমতায় না এসেই একটি দল ফ্যাসিবাদী কার্যক্রম চালাচ্ছে: আসিফ মাহমুদ

নোয়াখালী প্রতিনিধি
ছবি: প্রতিনিধি
ক্ষমতায় না এসেই গত ১৭ মাসে একটি দল শেখ হাসিনার ১৭ বছরের মতো ফ্যাসিবাদী কার্যক্রম চালিয়েছে। তারা পাড়ার দোকান থেকে শুরু করে রাষ্ট্রের সর্বোচ্চ পর্যায় পর্যন্ত চাঁদাবাজি করছে বলে মন্তব্য করেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া।

মঙ্গলবার (২৭ জানুয়ারি) দুপুরে নোয়াখালী-২ আসনে ১১ দলীয় জোটের প্রার্থী এনসিপির কেন্দ্রীয় নেতা সুলতান মুহাম্মদ জাকারিয়া মজুমদারের শাপলা কলি প্রতীকের সমর্থনে সেনবাগের সেবারহাট বাজারে এক নির্বাচনি পথসভায় তিনি এ কথা বলেন।

আসিফ মাহমুদ বলেন, আমরা ১৭ বছর শেখ হাসিনার ফ্যাসিবাদকে দেখেছি কিন্তু ক্ষমতায় না আসতেই গত ১৭ মাস আরেকটি দলকে ঠিক শেখ হাসিনার ফ্যাসিবাদের মতোই কার্যক্রম করতে দেখেছি।

তিনি বলেন, আমরা দেখেছি তারা কিভাবে পাড়ার দোকান থেকে শুরু করে রাষ্ট্রের সর্বোচ্চ পর্যায় পর্যন্ত প্রত্যেকটি স্তরে চাঁদাবাজি করেছে। মানুষের হক মেরে কিভাবে তারা বাংলাদেশের মেহনতি মানুষকে পদে পদে অত্যাচার নির্যাতন করেছে।

এনসিপির এ নেতা বলেন, ওই দল যদি ক্ষমতা পায় তাহলে তারা কি করতে পারে এটা গত ১৭ মাসে তারা নজির রেখেছে। সেটি না বুঝলে বিগত ১৭ বছরের মতো আবারও কালোদিন অপেক্ষা করছে।

তিনি আরও বলেন, বিগত ১৭ বছর ফ্যাসিবাদের বিরুদ্ধে গিয়ে হাজারো মায়ের বুক খালি হয়েছে। সর্বশেষ চব্বিশের গণ-অভ্যুত্থানে চৌদ্দশ ছাত্র-জনতা জীবন দিয়েছেন। মুক্তিকামী মানুষ স্বাধীনতার জন্য জীবন দিতেও পিছ-পা হয়নি। সুতরাং আগামি ১২ ফেব্রুয়ারি দেশের ভবিষ্যত নেতৃত্ব নির্ধারণের জন্য একটি ভোট দিতেও পিছ-পা হবে না।

আসিফ মাহমুদ বলেন, তারা বলে মানুষ সংস্কার বুঝে না, পেটে ভাত না থাকলে কিসের সংস্কার। তাদের বলতে চাই- জুলাই অভ্যুত্থানে শহিদদের অধিকাংশই সমাজের খেটে খাওয়া মানুষ। পেটে ভাত না থাকলেও তারা দেশের জন্য জীবন দিতে পিছ-পা হননি। পেটে ভাত না থাকলেও তারা স্বৈরাচার উৎখ্যাত করতে রাজপথে নেমে এসেছে। আমরা বলবো- এসব মানুষের পেটে ভাত না থাকলেও তারা সবার আগে দেশের উন্নয়ন অগ্রগতি সম্মৃদ্ধি এবং সংস্কার বুঝে।

সেনবাগের মোহাম্মদপুর ইউনিয়ন জামায়াতের আমির আবুল খায়েরের সভাপতিত্বে সভায় আরও বক্তব্য রাখেন, জেলা জামায়াতের নায়েবে আমির মাওলানা সাইয়েদ আহমেদ, উপজেলা জামায়াতের আমির মাওলানা ইয়াছিন করিম, নায়েবে আমির আবদুল খালেক, এনসিপির যুগ্ম আহ্বায়ক মনিরা শারমীন, যুগ্ম সদস্য সচিব নিজাম উদ্দিন, এনসিপির প্রার্থী সুলতান মুহাম্মদ জাকারিয়া মজুমদার প্রমুখ।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com