• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

ক্ষমতাসীনদের ইশারায় সারা দেশে লুটপাট চলছে : মোনায়েম মুন্না

প্রকাশ: শনিবার, ৪ মে, ২০২৪ ৯:৩৯
আপডেট: শনিবার, ৪ মে, ২০২৪ ৯:৩৯

9888859

ক্ষমতাসীনদের ইশারায় সারা দেশে লুটপাট চলছে : মোনায়েম মুন্না

জনতার আওয়াজ ডেস্ক
ক্ষমতাসীন আওয়ামী লীগ সরকারের ইশারায় সারা দেশে লুটপাট চলছে বলে অভিযোগ করেছেন জাতীয়তাবাদী যুবদলের সাধারণ সম্পাদক আব্দুল মোনায়েম মুন্না।

শনিবার (৪ মে) রাজধানীর নয়াপল্টনস্থ ভাসানী ভবন মিলনায়তনে ঢাকা মহানগর উত্তর যুবদল আয়োজিত এক সাংগঠনিক সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ অভিযোগ করেন।

ক্ষমতাসীনদের সমালোচনা করে মোনায়েম মুন্না বলেন, দেশের আইন-আদালত, আইনশৃঙ্খলা বাহিনী, পুলিশ-র‌্যাব সবকিছু আপনাদের (সরকার) হাতের মুঠোয়, কুক্ষিগত করে রেখেছেন সবকিছু। কোথাও কোনো প্রতিষ্ঠান স্বাধীনভাবে কাজ করতে পারছে না। আওয়ামী ফ্যাসিবাদের ছাতার নিচে এ দেশের গণতন্ত্রকামী মানুষসহ বিএনপির নেতাকর্মীদের বন্দি করে রাখা হয়েছে। আজকে প্রতিবাদ করলেই স্থান হয় অন্ধকার কারাগারে। আর ব্যাংক লুটেরা, দুর্নীতিবাজরা বুক ফুলিয়ে ঘুরে বেড়াচ্ছে। কারণ, ক্ষমতাসীনদের ইশারায় সারা দেশে লুটপাট হচ্ছে।

তিনি বলেন, আজকে গণতন্ত্র পুনরুদ্ধারের সৈনিক সুলতান সালাউদ্দিন টুকু কারাগারে আবদ্ধ। তার অপরাধ তিনি একজন যোদ্ধা। গণতন্ত্র পুনরুদ্ধার ও জনগণের বাকস্বাধীনতা ফিরিয়ে আনার সংগ্রামে টুকু আপসহীন যোদ্ধা হিসেবে ভূমিকা রেখেছেন। সরকার ভয় পেয়ে বিএনপির একের পর নেতাকে কারারুদ্ধ করছে। দেশনেত্রী খালেদা জিয়া যেমন আপসহীন নেত্রী, তেমনি আমাদের নেতাকর্মীরাও আপস করতে শিখেনি। গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে শত শত ভাই শহীদ হয়েছে। হাজারো নেতাকর্মী পুঙ্গত্ব বরণ করেছে। কিন্তু তাতেও শহীদ জিয়ার সৈনিকরা মনোবল হারাননি। যত জেল-জুলুম আসবে, তাতে আরও শক্তিশালী হবে আন্দোলনের মাত্রা।

যুবদল সাধারণ সম্পাদক বলেন, আওয়ামী লীগের মন্ত্রী-নেতারা জনগণকে প্রতারিত করে ভাওতাবাজির মাধ্যমে মানসিক আশ্রয় খুঁজছেন। এরা রাষ্ট্রীয় অর্থনীতি লুটপাটসহ মানুষের সহায়-সম্পদ আত্মসাৎ করে গণতন্ত্রকে কবর দিয়ে একতরফা নির্বাচনের মাধ্যমে ক্ষমতা দখল করে সরাসরি জনগণকে প্রতারিত করেছে। নিখুঁত ধূর্ততায় জনগণের চোখে ধুলো দিয়ে বিরতিহীন ডাহা মিথ্যার আবর্তে জনগণকে প্রতিনিয়ত বিভ্রান্ত করার অপচেষ্টা চালানো হচ্ছে।

ঢাকা মহানগর উত্তর যুবদলের আহ্বায়ক শরিফ উদ্দিন জুয়েলের সভাপতিত্বে এবং সদস্য সচিব সাজ্জাদুল মিরাজের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন যুবদলের কেন্দ্রীয় সহসভাপতি নুরুল ইসলাম নয়ন, সহসভাপতি মাহবুবুল হাসান ভুইঁয়া পিংকু, দপ্তর সম্পাদক (সহসভাপতি পদমর্যাদা) কামরুজ্জামান দুলাল, যুগ্ম সম্পাদক শাহ আলম, প্রচার সম্পাদক করিম সরকার, সহসাংগঠনিক সম্পাদক সুমন দেওয়ান, সহআইনবিষয়ক সম্পাদক নূর আলম ছিদ্দিক সোহাগ, সদস্য সুমন, নাসিরুদ্দিন শাওন, ঢাকা মহানগর উত্তরের যুগ্ম আহ্বায়ক মনিরুল ইসলাম স্বপন, তসলিম আহসান মাসুম, আবুল হাসান টিটুসহ মহানগর উত্তর যুবদলের বিভিন্ন থানা ও ওয়ার্ডের নেতারা।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com