• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

ক্ষমতাসীনদের দুঃশাসনে দেশের মানুষ অতিষ্ঠ : গয়েশ্বর

প্রকাশ: সোমবার, ২৩ জানুয়ারি, ২০২৩ ১১:২৮
আপডেট: সোমবার, ২৩ জানুয়ারি, ২০২৩ ১১:২৮

966632585

ক্ষমতাসীনদের দুঃশাসনে দেশের মানুষ অতিষ্ঠ : গয়েশ্বর

ক্ষমতাসীনদের দুঃশাসনে দেশের মানুষ অতিষ্ঠ উল্লেখ করে এদের হাত থেকে মানুষকে রক্ষায় সরকার হটাতে আন্দোলনের কোনো বিকল্প নেই বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়।

সোমবার (২৩ জানুয়ারি) সন্ধ্যায় রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে গরিব ও দুস্থ্যদের মধ্যে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ মন্তব্য করেন তিনি। বিএনপির প্রতিষ্ঠাতা প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৮৭তম জন্মবার্ষিকী উপলক্ষে জাপান বিএনপির উদ্যোগে এই শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠান হয়।

গয়েশ্বর রায় বলেন, বর্তমান সরকার দেশে এক দলীয় শাসন ব্যবস্থা কায়েম করেছে। মানুষের কথা বলার কোনো অধিকার নেই। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে মানুষ দিশাহারা। দুর্নীতিতে এই সরকার শীর্ষে। জনগণের টাকা লুটপাট করে বিদেশে পাচার করছে।

তিনি বলেন, এই অবৈধ সরকারের হাত থেকে দেশের মানুষকে রক্ষা করতে হলে এদেরকে বিদায় করতে হবে। এজন্য আন্দোলনের কোনো বিকল্প নেই। জাতি-ধর্ম-বর্ণ-দল-মত নির্বিশেষে সকলকে একত্রিত হয়ে এদের বিরুদ্ধে আন্দোলন গড়ে তুলতে হবে। আন্দোলনেই এই সরকারকে বিদায় করতে হবে।

জাপান বিএনপির সভাপতি মীর রেজাউল করিম রেজার সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় নেতা রিয়াজ উদ্দিন নসু, কাজী রওনকুল ইসলাম টিপু, যুবদলের গোলাম মওলা শাহীন প্রমুখ নেতারা।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com