• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

খন্দকার মাহবুব হোসেনের মৃত্যুতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের শোক

প্রকাশ: রবিবার, ১ জানুয়ারি, ২০২৩ ৪:১০
আপডেট: রবিবার, ১ জানুয়ারি, ২০২৩ ৪:১০

9666369 1

খন্দকার মাহবুব হোসেনের মৃত্যুতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের শোক

বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি’র ভারপ্রাপ্ত দফতর সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্স স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এডভোকেট খন্দকার মাহবুব হোসেনের মৃত্যুতে শোক জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

বিএনপির ভাইস চেয়ারম্যান, সুপ্রীম কোর্ট আইনজীবী সমিতির সাবেক সভাপতি, প্রবীণ আইনজীবী এডভোকেট খন্দকার মাহবুব হোসেন গতরাত ১১:০৫ মিনিটে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তার মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান।

আজ এক শোকবার্তায় জনাব তারেক রহমান বলেন, খন্দকার মাহবুব হোসেন ছিলেন এদেশের বরেণ্য আইনজীবী। তিনি শুধুমাত্র একজন প্রাজ্ঞ আইনজীবীই ছিলেন না, জাতির ক্রান্তিলগ্নে তার ওপর অর্পিত দায়িত্ব নিষ্টার সাথে পালন করেছেন। গণতন্ত্র, আইনের শাসন, মানবাধিকার প্রতিষ্ঠায় তিনি সোচ্চার ছিলেন।

আইনের শাসন, বিচার বিভাগের স্বাধীনতাসহ গণতন্ত্রের বর্তমান সংকটের সময় পৃথিবী থেকে তার চির প্রস্থান গভীর বেদনা ও হতাশার। তার মৃত্যুতে আইনাঙ্গনে বিরাট শুণ্যতার সৃষ্টি হয়েছে যা কখনো পূরণ হবার নয়। আমি এডভোকেট খন্দকার মাহবুব হোসেনের ইন্তেকালে গভীরভাবে শোকাহত হয়েছি। আমি তার রূহের মাগফিরাত কামনা করছি এবং শোকসন্তুপ্ত পরিবারবর্গ, গুণগ্রাহী, সহকর্মী ও শুভানূধ্যায়ীদের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি। মহান আল্লাহ তাকে জান্নাতবাসী করুন।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com