• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

খালেদা জিয়াকে কারামুক্ত করতে হলে আন্দোলনের বিকল্প নেই: প্রিন্স

প্রকাশ: বুধবার, ৩ জুলাই, ২০২৪ ৫:৫৮
আপডেট: বুধবার, ৩ জুলাই, ২০২৪ ৫:৫৮

98596

খালেদা জিয়াকে কারামুক্ত করতে হলে আন্দোলনের বিকল্প নেই: প্রিন্স

জামালপুর প্রতিনিধি

কেন্দ্রিয় বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ এমরান সালেহ প্রিন্স বলেন, সাবেক প্রধানমন্ত্রী, বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়াকে নিয়ে আজকে যারা কটুক্তি করে কথাবার্তা বলেন তারা জানেন না দেশের জন্য তিনি যে অবদান রেখে গেছেন তা কখনই মানুষ মন থেকে মুছে ফেলতে পারবে না। তাই বেগম খালেদা জিয়ার মুক্তির আন্দোলনের মাধ্যমে আওয়ামী লীগ সরকারের পতন ঘটিয়ে বেগম খালেদা জিয়া প্রবর্তিত গণতন্ত্র ফিরিয়ে আনতে হবে। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া এখনও কারামুক্ত হননি। খালেদা জিয়াকে কারামুক্ত করতে হলে আন্দোলনের কোন বিকল্প নেই।

তিনি আরো বলেন, চোর বাটপার সবাই জামিন পায় অথচ বেগম খালেদা জিয়া জামিন পান না। গত ৭ জানুয়ারি বাংলাদেশের ইতিহাসে একটি প্রহসনের সাজানো, পাতানো কালো নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। যে নির্বাচনে বিএনপিসহ অধিকাংশ রাজনৈতিক দল অংশগ্রহণ করেনি। ওই নির্বাচনে বিএনপির আহবানে শতকরা ৯০ ভাগের অধিক জনগণ ভোট কেন্দ্রে না গিয়ে ভোট বর্জন করেছে। এরকম একটি ভোটারবিহীন নির্বাচন দিয়ে আজকে বাংলাদেশ আওয়ামী লীগ স্বভাবসুলভ ভাবে ২০১৪ এবং ২০১৮ সালের মত আবারও ক্ষমতার মসনদ দখল করেছে। আগামী দিনে সকল ভেদাভেদ ভুলে সকলকে ঐক্যবদ্ধভাবে বেগম খালেদা জিয়ার মুক্তির আন্দোলনে রাজপথে থাকার আহবান জানান তিনি।

বুধবার (৩ জুলাই) দুপুরে জেলা বিএনপি আয়োজিত শহরের স্টেশন রোডে দলীয় অফিসের সামনের রাস্তায় বেগম খালেদা জিয়ার মুক্তির দাবীতে সমাবেশে প্রধান অতিথির বক্তৃতায় তিনি একথা বলেছেন।

সমাবেশে প্রধান বক্তা ছিলেন ময়মনসিংহ বিভাগের সহ সাংগঠনিক সম্পাদক ও জামালপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মো. ওয়ারেছ আলী মামুন।

জেলা বিএনপির সভাপতি ফরিদুল কবির তালুকদার শামীমের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন, কেন্দ্রিয় বিএনপি নেতা মোস্তাফিজুর রহমান বাবুল, জেলা বিএনপি নেতা শহীদুল হক খান দুলাল, আহসানুজ্জামান রুমেল, লোকমান আহমেদ লোটন, সজিব খান, শহর বিএনপি নেতা লিয়াকত আলী, শাহ মাসুদ প্রমূখ।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com