• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

খালেদা জিয়াকে দেখতে হাসপাতালে মির্জা ফখরুল

প্রকাশ: রবিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৩ ১২:২৭
আপডেট: রবিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৩ ১২:২৭

985589 5

খালেদা জিয়াকে দেখতে হাসপাতালে মির্জা ফখরুল

নিউজ ডেস্ক
বিএনপি চেয়ারপারসন ‘অসুস্থ’ বেগম খালেদা জিয়াকে দেখতে এভারকেয়ার হাসপাতালে গেছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শনিবার (২৩ সেপ্টেম্বর) রাত সাড়ে দশটায় হাসপাতালে বেগম জিয়ার কক্ষে প্রবেশ করেন তিনি।

হাসপাতাল সূত্রে জানা যায়, বিএনপি মহাসচিব খালেদা জিয়ার শারীরিক অবস্থার খোঁজখবর নেন। তার চিকিৎসার সর্বশেষ অবস্থা নিয়ে চিকিৎসকদের সঙ্গে কথা বলেন। মির্জা ফখরুল এর আগেও বেশ কয়েকবার খালেদা জিয়াকে দেখতে হাসপাতালে গিয়েছিলেন।

সম্প্রতি দুই বার অবস্থার অবনতি হলে সাবেক এই প্রধানমন্ত্রীকে হাসপাতালের করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউ) নিতে হয়েছিল।

শনিবার সকালে তার ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক এজেডএম জাহিদ হোসেন গণমাধ্যমকে জানান, এভারকেয়ার হাসপাতালের করোনারি কেয়ার ইউনিট (সিসিইউ) সেটআপে কেবিনেই অসুস্থ খালেদা জিয়া চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে আছেন।

৭৮ বছর বয়সী সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া লিভার জটিলতায় ভুগছেন। এছাড়াও তিনি ফুসফুস, কিডনি জটিলতা, হৃদরোগ, ডায়াবেটিসসহ প্রভৃতি রোগে ভুগছেন দীর্ঘদিন যাবত।

অধ্যাপক শাহাবুদ্দিন তালকদারের নেতৃত্বে ১৯ সদস্যের বিশেষজ্ঞ চিকিৎসকদের সমন্বয় গঠিত মেডিকেল বোর্ড খালেদা জিয়ার চিকিৎসা দিচ্ছেন।

গত ৯ আগস্ট গুলশানের বাসা ফিরোজায় গুরুতর অসুস্থ হয়ে পড়লে মেডিকেল বোর্ডের সিদ্ধান্তে তাকে এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com