• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

খালেদা জিয়াকে বিদেশে চিকিৎসার দাবি এনডিপি’র

প্রকাশ: সোমবার, ১ এপ্রিল, ২০২৪ ২:১১
আপডেট: সোমবার, ১ এপ্রিল, ২০২৪ ২:১১

96696

খালেদা জিয়াকে বিদেশে চিকিৎসার দাবি এনডিপি’র

স্টাফ করেসপন্ডন্ট
বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী গুরুতর অসুস্থ বেগম খালেদা জিয়াকে অবিলম্বে বিদেশে পছন্দমতো চিকিৎসা গ্রহণের সুযোগ দেওয়ার দাবি জানিয়েছে ন্যাশনাল ডেমোক্রেটিক পার্টি-এনডিপি।

সোমবার (১ এপ্রিল) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এনডিপি চেয়ারম্যান খোন্দকার গোলাম মোর্ত্তজা বলেন, খালেদা জিয়া গুরুতরভাবে অসুস্থ হয়ে সংকটজনক অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন। এ জন্য আমরা গভীর উদ্বিগ্ন।

তিনি বলেন, চিকিৎসকরা জানিয়েছেন দেশে তাকে চিকিৎসা দেওয়ার মতো আর কিছু বাকি নেই। খালেদা জিয়াকে বাঁচাতে হলে বিদেশে অ্যাডভান্স সেন্টারে নিয়ে ট্রিটমেন্ট প্রয়োজন। তাই আমি সরকারকে রাজনীতির ঊর্ব্ধে উঠে মানবিক দিক বিবেচনা করে তাকে অবিলম্বে বিদেশে উন্নত চিকিৎসা নেওয়ার সুযোগ দেওয়ার আহ্বান জানাই।

তিনি আরো বলেন, সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার বয়স এখন ৭৮ বছর। সরকারের বিশেষ অনুমতিতে তিনি এখন নিজ বাসভবনে বন্দি অবস্থায় অবস্থান করছেন। নানা জটিল রোগে আক্রান্ত হয়ে তিনি অত্যন্ত অসুস্থ। দেশের একজন শীর্ষ রাজনীতিক, একজন সাবেক প্রধানমন্ত্রী, বয়োজেষ্ঠ নাগরিক, একজন নারী হিসেবে উপরন্তু একজন জেলবন্দি ব্যক্তির যথাযথ সুচিকিৎসা পাওয়া ন্যূনতম মানবাধিকারের অংশ।

তার মৌলিক অধিকার ও ন্যায়বিচার নিশ্চিত করা জাতি হিসেবে সকলের দায়িত্ব ও কর্তব্য। এনডিপি তাই আদালতের মাধ্যমে তাকে স্থায়ী জামিনে মুক্তি দিয়ে বিদেশে উন্নত চিকিৎসার সুযোগ দেওয়ার জন্য সরকারের প্রতি আহ্বান জানাচ্ছে।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com