• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

খালেদা জিয়াকে বিদেশে নিতে নতুন করে আবেদন চাওয়া অমানবিক

প্রকাশ: রবিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৩ ২:১৫
আপডেট: রবিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৩ ২:১৫

9666965

খালেদা জিয়াকে বিদেশে নিতে নতুন করে আবেদন চাওয়া অমানবিক

নিউজ ডেস্ক
বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে বিদেশে নিতে নতুন করে আবেদন চাওয়া অমানবিক বলে মন্তব্য করেছেন বিএনপির আইন বিষয়ক সম্পাদক ব্যারিস্টার কায়সার কামাল।

তিনি বলেন, খালেদা জিয়াকে বিদেশে চিকিৎসার জন্য পাঠানোর আবেদন আগেই করা আছে, নতুন করে আবেদন চাওয়াটা অমানবিক বলে

রোববার সুপ্রিম কোর্টে নিজের চেম্বারে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

ব্যারিস্টার কায়সার কামাল বলেন, চিকিৎসকরা এবং মেডিক্যাল বোর্ড বলেছেন খালেদা জিয়া যে সমস্যায় ভুগছেন তার চিকিৎসা দেশে সম্ভব না। অতএব খালেদা জিয়ার চিকিৎসা দেশের বাইরে করাতে হবে এটা আবেদন করার ওপর নির্ভর করছে না। এটা এখন তার শারীরিক অবস্থা, সময় এবং জনগণের দাবি।

তিনি বলেন, ১৯৯০ সালের ১৪ ডিসেম্বর জাতিসঙ্ঘের সাধারণ অধিবেশনে একটি ডিক্লিয়ারেশন আছে। সেখানে বলা আছে, যদি কোনো ব্যক্তি সাজাপ্রাপ্ত কিন্তু তার উন্নত চিকিৎসার জন্য দেশের বাইরে যেতে হয়, তখন দেশের সরকারের দায়িত্ব বিদেশে প্রেরণ করা। সেই ডিক্লিয়ারেশনের পরিপ্রেক্ষিতে রাশিয়ার বিরোধীদলীয় নেতা অ্যালেক্স নাভালিনকে জার্মানি পাঠানো হয়েছিল উন্নত চিকিৎসার জন্য।

তিনি আরো বলেন, আন্তর্জাতিক আইনের পাশাপাশি বাংলাদেশ সংবিধানের ১৫ এবং ৩২ অনুযায়ী খালেদা জিয়া বিদেশে চিকিৎসায় যেতে পারবেন।

এর আগে শুক্রবার (২৩ সেপ্টেম্বর) আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী আনিসুল হক বলেছিলেন, খালেদা জিয়াকে চিকিৎসার জন্য বিদেশে পাঠানোর বিষয়ে এখন পর্যন্ত তার কাছে কোনো আবেদন আসেনি। আবেদন করলে খালেদা জিয়ার বিষয়টি দেখা যাবে বলেও জানান তিনি।

তিনি আরো বলেন, খালেদা জিয়া কারাদণ্ডে দণ্ডিত হওয়ার পরও তার দণ্ডাদেশ স্থগিত রেখে এভারকেয়ার হাসপাতালে ভালো চিকিৎসা পাচ্ছেন এটা প্রধানমন্ত্রী শেখ হাসিনার বদান্যতায় ও মহানুভবতায়। সে ক্ষেত্রে তারা (বিএনপি) আবেদন করার পর সেটা দেখা যাবে।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com