• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

খালেদা জিয়াকে মৃত্যুর দিকে ঠেলে দিচ্ছে সরকার: ডা. শাহাদাত

প্রকাশ: বৃহস্পতিবার, ১৭ আগস্ট, ২০২৩ ৯:৪৫
আপডেট: বৃহস্পতিবার, ১৭ আগস্ট, ২০২৩ ৯:৪৫

966696 19

খালেদা জিয়াকে মৃত্যুর দিকে ঠেলে দিচ্ছে সরকার: ডা. শাহাদাত

নিউজ ডেস্ক

চট্টগ্রাম মহানগর বিএনপির আহ্বায়ক ডা. শাহাদাত হোসেন বলেছেন, আওয়ামী লীগ সরকার বেগম খালেদা জিয়ার জীবনকে ঝুঁকির মধ্যে ফেলে দিয়েছে। দীর্ঘ দিন কারাগারে বন্দি রাখার কারণে চিকিৎসা থেকে তিনি বঞ্চিত হয়ে অনেক রোগে আক্রান্ত হয়েছেন। সরকার প্রতিহিংসাপরায়ণ হয়ে বেগম খালেদা জিয়াকে উন্নত চিকিৎসার সুযোগ দিচ্ছে না।

বিশেষজ্ঞ চিকিৎসারা বলছেন, তিনি অত্যন্ত ঝুঁকিপূর্ণ অবস্থায় আছেন। সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে, তাকে মুক্তি দেওয়া হয়েছে। কিন্তু বাসা থেকে শুধু এভারকেয়ার হাসপাতাল পর্যন্তই তিনি মুক্ত। সরকার রাজনৈতিক প্রতিহিংসার কারণে তাকে বিদেশে উন্নত চিকিৎসার সুযোগ থেকে বঞ্চিত করছে। এতদিন দেশনেত্রীকে রাজনীতি ও জনগণ থেকে দূরে রেখেছে। এখন বেগম খালেদা জিয়াকে মৃত্যুর দিকে ঠেলে দিচ্ছে সরকার।

বৃহস্পতিবার (১৭ আগস্ট) বিকেলে নাসিমন ভবনে দলীয় কার্যালয়ের মাঠে আগামী ১৮ আগস্ট শুক্রবার কেন্দ্রীয় বিএনপি ঘোষিত গণমিছিল ও ১৯ আগস্ট শনিবার পদযাত্রা কর্মসূচি সফল করার লক্ষ্যে চট্টগ্রাম মহানগর বিএনপির প্রস্ততি সভায় সভাপতির বক্তব্যে এ কথা বলেন তিনি। তিনি শুক্রবার ও শনিবার চট্টগ্রাম মহানগর বিএনপির গণমিছিল ও পদযাত্রা কর্মসূচি সফল করার আহ্বায় জানান।

প্রস্তুতি সভার পরে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে চট্টগ্রাম মহানগর বিএনপির পক্ষ থেকে দলীয় কার্যালয়ের আশপাশে ও নুর আহম্মেদ সড়ক, কাজীর দেউরী মোড়ে লিপলেট বিতরণ করা হয়। এর আগে নগরীর কদমতলী মোড় ও শুভপুর বাসস্টেশন এলাকায় চট্টগ্রাম মহানগর বিএনপির সদস্য সচিব আবুল হাশেম বক্করের নেতৃত্বে লিপলেট বিতরণ করা হয়।

ডা. শাহাদাত হোসেন বলেন, বিএনপি জনগণের অধিকার আদায়ের জন্য রাজপথে আন্দোলন করছে। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কারণে মানুষ এখন দিশেহারা। একটি ডিমের দাম এখন ১৬ টাকা হয়ে গেছে। যেকোনো ১ কেজির দাম ৭০/৮০ টাকা। গ্যাস, পানি ও বিদ্যুতের অসহনীয় মূল্যবৃদ্ধির কারণে মানুষ অসহায়। অস্বাভাবিক মূল্যবৃদ্ধি করে মানবাধিকার লঙ্ঘন করছে সরকার। চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে বর্তমানে পর্যাপ্ত লোকবল নেই। রোগীদের অসহায় অবস্থা। কমদামের চিকিৎসা সরঞ্জাম বহুগুণ দাম বাড়িয়ে ক্রয় করা হচ্ছে। এ হচ্ছে সরকারের চিকিৎসাব্যবস্থার নমুনা।

চট্টগ্রাম মহানগর বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মো. কামরুল ইসলামের পরিচালনায় বক্তব্য দেন কেন্দ্রীয় বিএনপির শ্রম সম্পাদক এ এম নাজিম উদ্দিন, চট্টগ্রাম মহানগর বিএনপির সদস্য সচিব আবুল হাশেম বক্কর, দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক আবু সুফিয়ান, মহানগর বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক এম এ আজিজ, যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট আবদুস সাত্তার, সৈয়দ আজম উদ্দীন, এস এম সাইফুল আলম, এস কে খোদা তোতন, নাজিমুর রহমান, শফিকুর রহমান স্বপন, কাজী বেলাল উদ্দিন, ইয়াছিন চৌধুরী লিটন, মো. শাহ আলম, ইসকান্দর মির্জা, আবদুল মান্নান, আহ্বায়ক কমিটির সদস্য এরশাদ উল্লাহ, হারুন জামান, হাজী মো. আলী, মাহবুব আলম, অ্যাডভোকেট মুফিজুল হক ভূঁইয়া, ইকবাল চৌধুরী, এসএম আবুল ফয়েজ, আশরাফ চৌধুরী, নাজিম উদ্দীন আহমেদ, আর ইউ চৌধুরী শাহীন, আনোয়ার হোসেন লিপু, মন্জুর আলম চৌধুরী মন্জু, মহানগর যুবদলের সভাপতি মোশাররফ হোসেন দিপ্তী, স্বেচ্ছাসেবক দলের সভাপতি এইচ এম রাশেদ খান, সাধারণ সম্পাদক বেলায়েত হোসেন বুলু, বিভাগীয় শ্রমিকদলের সাধারণ সম্পাদক শেখ নুরুল্লাহ বাহার, মহানগর মহিলাদলের সাধারণ সম্পাদক জেলী চৌধুরী, থানা বিএনপির সভাপতি মন্জুর রহমান চৌধুরী, মামুনুল ইসলাম হুমায়ূন, মো. আজম, হাজী মো. সালাউদ্দীন, মোশাররফ হোসেন ডেপটি, আবদুস সাত্তার সেলিম, মো. সেকান্দর, আবদুল্লাহ আল হারুন, ডা. নুরুল আবছার, থানা সাধারণ সম্পাদক জাকির হোসেন, মো. শাহাবুদ্দীন, মাঈনুউদ্দীন চৌধুরী মাঈনু, মনির আহম্মেদ চৌধুরী, আবদুল কাদের জসিম, নুর হোসাইন, মহানগর ছাত্রদলের আহ্বায়ক সাইফুল আলম, সদস্য সচিব শরিফুল ইসলাম তুহিন, তাঁতীদলের আহ্বায়ক মনিরুজ্জামান টিটু, সদস্য সচিব মনিরুজ্জামান মুরাদ, মৎস্যজীবী দলের আহ্বায়ক নুরুল হক, সদস্য সচিব অ্যাডভোকেট আবদুল আজিজ প্রমুখ।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com