• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

খালেদা জিয়ার কবর জিয়ারত ঢাকা আইনজীবী সমিতির

প্রকাশ: সোমবার, ৫ জানুয়ারি, ২০২৬ ৯:৪৭
আপডেট: সোমবার, ৫ জানুয়ারি, ২০২৬ ৯:৪৭

960006 1

খালেদা জিয়ার কবর জিয়ারত ঢাকা আইনজীবী সমিতির

আন্তর্জাতিক ডেস্ক
ছবি: সংগৃহীত
সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেছেন ঢাকা আইনজীবী সমিতির নেতারা। সোমবার (৫ জানুয়ারি) সন্ধ্যায় রাজধানীর শেরেবাংলা নগরের জিয়া উদ্যানে মরহুমার কবর জিয়ারত ও পুষ্পস্তবক অর্পণ করেন তারা।

ঢাকা আইনজীবী সমিতি ও জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের বিপুল সংখ্যক সদস্য এই কর্মসূচিতে অংশ নেন। জিয়ারত শেষে বেগম খালেদা জিয়া ও শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের কবরে পুষ্পস্তবক অর্পণ করেন আইনজীবীরা। পরে মরহুমার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। মোনাজাত পরিচালনা করেন আইনজীবী সমিতির আহ্বায়ক অ্যাডভোকেট খোরশেদ আলম।

জিয়ারত শেষে ঢাকা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সৈয়দ নজরুল ইসলাম সাংবাদিকদের বলেন, “গত ৩০ ডিসেম্বর দেশবাসীকে কাঁদিয়ে আমাদের প্রিয় নেত্রী বিদায় নিয়েছেন। সারা বিশ্বের মানুষ তার মৃত্যুতে শোকাহত। আমরা আল্লাহর কাছে তার জান্নাতুল ফেরদৌস কামনা করি। একইসঙ্গে প্রার্থনা করি, তার সুযোগ্য সন্তান যেন আগামী নির্বাচনে বিজয়ী হয়ে আপসহীন নেত্রীর আদর্শে দেশ পরিচালনা করতে পারেন।”

আইনজীবী সমিতির সাবেক সভাপতি খোরশেদ মিয়া আলম বলেন, “জীবিত খালেদা জিয়ার চেয়েও মৃত খালেদা জিয়ার প্রতি মানুষের যে অভাবনীয় ভালোবাসা ও শ্রদ্ধা দেখা গেছে, তা সারা বিশ্ব প্রত্যক্ষ করেছে।”

জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সভাপতি ও আইনজীবী সমিতির আহ্বায়ক খোরশেদ আলম বলেন, “বেগম জিয়ার জানাজায় মানুষের যে ঢল নেমেছিল, তা মুসলিম বিশ্বের ইতিহাসে এক বিরল রেকর্ড। সাবেক স্বৈরাচার শেখ হাসিনা তাকে বিনা চিকিৎসায় ও নানা যন্ত্রণায় তিলে তিলে মারার চেষ্টা করলেও মানুষের হৃদয় থেকে তাকে মুছে ফেলতে পারেনি। এই জনস্রোত প্রমাণ করেছে মানুষ তাকে কতটা ভালোবাসে।”

এ সময় ঢাকা আইনজীবী সমিতির সাবেক সভাপতি অ্যাডভোকেট খোরশেদ মিয়া আলম, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সৈয়দ নজরুল ইসলাম, আহ্বায়ক খোরশেদ আলমসহ সমিতির শতাধিক আইনজীবী উপস্থিত ছিলেন।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com