জনতার আওয়াজ ডেস্ক
রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার স্বাস্থ্যের খোঁজখবর নিতে সেখানে গিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
রোববার (১৪ জুলাই) রাত সাড়ে ১০টায় সেখানে গেছেন তিনি।
বিএনপির মিডিয়া সেলের সূত্রে এ তথ্য জানা গেছে।
শারীরিক অবস্থার অবনতি হলে গত ৮ জুলাই রাত সোয়া ৪টার দিকে বেগম খালেদা জিয়াকে এভারকার হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেই থেকে এখন পর্যন্ত সেখানে তিনি চিকিৎসাধীন রয়েছেন।












