• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

খালেদা জিয়া ভোটাধিকার ও গণতন্ত্রের লড়াইয়ে দেশের মানুষকে সাহস যুগিয়েছেন: সাইফুল হক

প্রকাশ: সোমবার, ১২ জানুয়ারি, ২০২৬ ৬:২৬
আপডেট: সোমবার, ১২ জানুয়ারি, ২০২৬ ৬:২৬

IMG 2687

খালেদা জিয়া ভোটাধিকার ও গণতন্ত্রের লড়াইয়ে দেশের মানুষকে সাহস যুগিয়েছেন: সাইফুল হক

জনতার আওয়াজ ডেস্ক
ছবি: সংগৃহীত
বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক ও ঢাকা-১২ আসনে বিএনপি সমর্থিত সংসদ সদস্য প্রার্থী সাইফুল হক বলেছেন, ভোটাধিকার ও গণতন্ত্রের প্রশ্নে খালেদা জিয়ার দৃঢ়চিত্ত ভূমিকা স্বৈরতন্ত্র ও ফ্যাসিবাদবিরোধী লড়াইয়ে দেশের জনগণকে সাহস যুগিয়েছে, অনুপ্রাণিত করেছে।

রোববার (১১ জানুয়ারি) সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মাজার জিয়ারত করেন ও তার আপসহীন সংগ্রামী জীবনের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে পুষ্পস্তবক অর্পণ করেন। একইসঙ্গে তিনি জিয়াউর রহমানের কবরও জিয়ারত করেন ও তার আত্মার মাগফিরাত কামনা করেন।

তিনি বলেন, আগামীতে যারা গণতন্ত্র ও অধিকারের জন্য লড়াই করবেন- খালেদা জিয়া তাদের কাছেও সাহসের বাতিঘর হিসেবে থেকে যাবেন। তিনি আশা করেন বিএনপির চেয়ারম্যান হিসাবে তারেক রহমান দক্ষতা ও প্রজ্ঞার সঙ্গে খালেদা জিয়ার রাজনৈতিক উত্তরাধিকার এগিয়ে নেবেন।

এ সময় উপস্থিত ছিলেন ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্য ও সাইফুল হকের নির্বাচন পরিচালনা কমিটির প্রধান সমন্বয়ক আনোয়ারুজ্জামান আনোয়ার, যুগ্ম সমন্বয়ক বিপ্লবী ওয়ার্কার্স পার্টির রাজনৈতিক পরিষদের সদস্য আকবর খান, ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্য এল রহমান, শাহ আলম, মোজাম্মেল হোসেন সেলিম, মনিরুল আলম রাহিমী, সেলিমুজ্জামান সেলিম, রিতা খানম, ঢাকা মহানগর উত্তর শ্রমিকদলের আহ্বায়ক কাজী রাজা, ঢাকা মহানগর উত্তর মহিলা দলের সাধারণ সম্পাদক রোকেয়া তামান্না, ঢাকা মহানগর উত্তর ছাত্রদলের সভাপতি সালাউদ্দিন সাধারণ সম্পাদক লিপকন, তেজগাঁও পলিটেকনিক ইনস্টিটিউট শাখা ছাত্রদলের সভাপতি আতিক, ছাত্রদল নেতা সাজ্জাদসহ আরও অনেকে।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com