• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

খালেদা জিয়া পল্টন যেতে পারবে না কেন, প্রশ্ন জাফরুল্লাহর

প্রকাশ: রবিবার, ৪ ডিসেম্বর, ২০২২ ৩:২০
আপডেট: রবিবার, ৪ ডিসেম্বর, ২০২২ ৩:২০

96005

খালেদা জিয়া পল্টন যেতে পারবে না কেন, প্রশ্ন জাফরুল্লাহর

প্রধানমন্ত্রী শেখ হাসিনা সমাবেশ করতে চট্রগ্রাম যেতে পারলে, খালেদা জিয়ার পল্টন যেতে পারবে না কেন বলে প্রশ্ন করেছেন গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ও ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরী। তিনি বলেন, উনাকে (খালেদা জিয়া) জামিন দিয়েছেন৷ এই শর্তে বাঁধা জামিন অর্থহীন।

রোববার (৪ ডিসেম্বর) জাতীয় প্রেস ক্লাবের আবদুস সালাম হলে শেরে বাংলা এ কে ফজলুল হক প্রতিষ্ঠিত কৃষক শ্রমিক পার্টির সাবেক সভাপতি ও সাবেক মন্ত্রী এ.এস.এম সোলায়মানের ২৫তম মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে আয়োজিত আলোচনা সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথি বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, ‘প্রধানমন্ত্রী এবার আপনি যাই করেন, দিনের ভোট আর রাতে করতে পারবেন না। ইভিএম দিয়ে প্রতারণা চলবে না।’

পুলিশের উদ্দেশ্যে জাফরুল্লাহ বলেন, ‘বাংলাদেশ আজকে পুলিশি রাষ্ট্রে পরিনত হচ্ছে। পুলিশ ভাইদের বলি, আপনারা এতটা খাদেম হয়েন না। চাকরি যাচ্ছে, যারাই একটু সঠিক পথে থাকার চেষ্টা করছে তারাই বরখাস্ত হচ্ছে।’

বিএনপিকে উদ্দেশ করে জাফরুল্লাহ বলেন, ‘প্রতিহিংসার রাজনীতি করবেন না। নির্বাচনে জিতলেও প্রতিহিংসার রাজনীতি থেকে বিরত থাকবেন।’

শেরে বাংলা এ কে ফজলুল হককে এখন আর স্মরণ করা হয় না মন্তব্য করে গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা বলেন, ‘শেরে বাংলা এ কে ফজলুল হকের অবদান আজ আর স্মরণ করা হয় না। তিনি ছিলেন বলেই বাঙ্গালিরা লেখা পড়ার সুযোগ পেয়েছে। কৃষকরা কর মুক্ত হয়েছে। তার পরে এ.এস.এম সোলায়মান কৃষকদের পক্ষে দাঁড়িয়েছে।’

কৃষক শ্রমিক পার্টির কার্যালয় পুনরুদ্ধার করার আহ্বান জানিয়ে জাফরুল্লাহ বলেন, ‘কৃষক শ্রমিক পার্টির সব গুলো কার্যালয় আজ আওয়ামিলীগ দখল করে রেখেছে। এগুলোকে পুনরুদ্ধার করে আবারও কৃষক শ্রমিকের অধিকার আদায়ে সঙ্ঘবদ্ধ হতে হবে।

আলোচনা সভা ও দোয়া মাফিলের সভাপতিত্ব করেন কৃষক শ্রমিক পার্টির সভাপতি মোঃ সিরাজুল হক। আরো উপস্থিত ছিলেন সংগঠনের সাধারণ সম্পাদক এস.এম রাজিয়া সুলতানা রত্না প্রমুখ।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com