• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

খালেদা জিয়া-রহমানের নেতৃত্বে আগামীতে সরকার গঠিত হবে : তৈমূর

প্রকাশ: শনিবার, ১ অক্টোবর, ২০২২ ৯:৫৮
আপডেট: শনিবার, ১ অক্টোবর, ২০২২ ৯:৫৮

96002568

খালেদা জিয়া-রহমানের নেতৃত্বে আগামীতে সরকার গঠিত হবে : তৈমূর

আওয়ামী লীগকে স্বৈরাচার সরকার উল্লেখ করে আগামী সরকার বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে গঠিত হবে বলে আশা করছেন নারায়ণগঞ্জ জেলা বিএনপির সাবেক আহ্বায়ক অ্যাডভোকেট তৈমূর আলম খন্দকার। শনিবার (১ অক্টোবর) রাতে শহরের মাসদাইর এলাকায় এক অনুষ্ঠানে তিনি এ আশা প্রকাশ করেন।

মাসদাইরের মজলুম মিলনায়তনে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে শুভেচ্ছা উপহার বিতরণ করেন তৈমূর। সে সময় এ কথা বলেন তিনি।

বিএনপির চেয়ারপারসনের সাবেক উপদেষ্টা বলেন, বর্তমান স্বৈরাচার সরকারের দিন ফুরিয়ে আসছে। বর্তমানে এই সরকারকে আর কেউ চায় না। দেশের মানুষজন এই সরকারের দ্বারা নির্যাতিত-নিপীড়িত। তাদেরকে আর ক্ষমতায় দেখতে চায় না দেশের মানুষজন। আগামী সরকার গঠন হবে বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের নেতৃত্বে। এজন্য বিএনপির নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হতে হবে।

অ্যাডভোকেট তৈমূর বলেন, বর্তমান এই স্বৈরাচার সরকারের বিরুদ্ধে আমাদের ঐক্যবদ্ধ আন্দোলন সংগ্রাম গড়ে তুলতে হবে। এই আওয়ামী সরকারের কাছে দেশের হিন্দু সম্প্রদায়ের মানুষজনও নিরাপদ নয়। প্রতিটি উৎসবেই কোনো না কোনো অপ্রীতিকর ঘটনা ঘটছে। অথচ, এই সরকার এ সকল ঘটনায় প্রকৃত দোষীদের আইনের আওতায় আনছে না। কারণ, এসকল ঘটনার সাথে নিজ দলের লোকজনই জড়িত। তাদেরকে ক্ষমতা থেকে হঠাতে হবে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মহানগর যুবদলের সাবেক সভাপতি মাকসুদুল আলম খন্দকার খোরশেদ, মহানগর শ্রমিক দলের সদস্য সচিব ফারুক হোসেন, সাবেক সহ-সভাপতি রানা মুজিব, সাবেক সাংগঠনিক সম্পাদক রশিদুর রহমান রুশো, মহানগর ওলামা দলের সাধারণ সম্পাদক হাফেজ শিব্বির আহমেদ, যুবদল নেতা জুয়েল রানা, সুমন ভূইয়াসহ বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com