• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

খালেদ মোশাররফের যে অভ্যুত্থান হয়েছিল সেটা মানুষ গ্রহণ করেনি: মোশাররফ

প্রকাশ: মঙ্গলবার, ৮ নভেম্বর, ২০২২ ২:১২
আপডেট: মঙ্গলবার, ৮ নভেম্বর, ২০২২ ২:১২

966002 2

খালেদ মোশাররফের যে অভ্যুত্থান হয়েছিল সেটা মানুষ গ্রহণ করেনি: মোশাররফ

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন বলেছেন, ‘১৫ আগস্টের ঘটনা আওয়ামী লীগের অভ্যন্তরীণ কোন্দলের ফলে হয়েছে। মুক্তিযুদ্ধের চেতনা বিসর্জন দেওয়ার কারণে একটি পক্ষ সমর্থন করে আরেকটি পক্ষ এর বিরোধিতা করেছে।’

মঙ্গলবার (৮ নভেম্বর) দুপুরে জাতীয় প্রেস ক্লাবের আবদুস সালাম হলে ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ- (ড্যাব) আয়োজিত ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস এবং বাংলাদেশের সার্বভৌমত্ব’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলে।

9660

ড. খন্দকার মোশাররফ হোসেন বলেন, ‘খালেদ মোশাররফের যে অভ্যুত্থান হয়েছিল সেটা মানুষ গ্রহণ করেনি। যার কারণে কোনো সরকারও গঠন করা হয়নি। তখন মানুষ মনে করেছিল এ অভ্যুত্থান করা হয়েছে বাকশাল ফিরিয়ে আনার জন্য।’

তিনি বলেন, ‘এ পরিস্থিতিতে সিপাহী জনতা বিপ্লব করেন। রাজনৈতিক ব্যক্তিরা যখন ব্যর্থ হয়েছেন তখনই দেশকে দিকনির্দেশনা দিয়েছেন জিয়াউর রহমান।’

96004 1

মোশাররফ বলেন, ‘যখনই আওয়ামী লীগ ব্যর্থ হয়েছে তখনই জিয়াউর রহমান নেতৃত্ব দিয়েছেন। আজকেও ৭৫-এর সময়ে যেমন ছিল সেই পর্যায়ে পৌঁছেছে বাংলাদেশ। দেশের অর্থনীতি সংকটের মধ্যে পড়েছে।’

ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব)-এর সভাপতি অধ্যাপক ডা. হারুন আল রশিদের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য দেন ড্যাবের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডা. ফরহাদ হালিম ডোনার, ড্যাবের মহাসচিব মো. আব্দুস সালামসহ আরও অনেক।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com