• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

খুন হওয়া ছাত্রদলকর্মীর বাবা-মাকে ফোন করে যা বললেন তারেক রহমান

প্রকাশ: মঙ্গলবার, ১১ মার্চ, ২০২৫ ২:৫৫
আপডেট: মঙ্গলবার, ১১ মার্চ, ২০২৫ ২:৫৫

960003 6

খুন হওয়া ছাত্রদলকর্মীর বাবা-মাকে ফোন করে যা বললেন তারেক রহমান

ফতুল্লা (নারায়ণগঞ্জ) প্রতিনিধি

নারায়ণগঞ্জে ঝগড়া থামাতে গিয়ে দুর্বৃত্তের ছুরিকাঘাতে প্রাণ হারান ছাত্রদলকর্মী অপূর্ব (২৫)। ছেলেকে হারিয়ে শোকে পাথর মৃতের বাবা ও মা। শোকাহত এ পরিবারের সদস্যদের সঙ্গে ফোনে কথা বলে খোঁজ-খবর নিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এ সময় পরিবারটির পাশে থাকার আশ্বাস দেন তিনি।

সোমবার রাতে নিহতের বাবা বিএনপি নেতা খোকন মিয়াকে মোবাইলে ফোন করে সান্ত্বনা দেন তারেক রহমান। তখন পাশে ছিলেন মহানগর যুবদলের সদস্য সচিব সাহেদ আহমেদ।

সাহেদ বলেন, অপূর্বর বাবা-মাকে সান্ত্বনা দিয়ে তারেক রহমান বলেছেন, অন্যায়ের প্রতিবাদ করতে গিয়ে আমাদের অনেক নেতাকর্মী প্রাণ দিয়েছে, গুম হয়েছে। অনেক নেতাকর্মী বর্বর নির্যাতনে পঙ্গুত্ব বরণ করেছে। তবুও অন্যায়ের সঙ্গে আপস করেনি। আমরা প্রশাসনকে বলব, অপূর্ব হত্যাকারীদের দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় আনার জন্য।

এ সময় মৃতের বাবা খোকন মিয়া তারেক রহমানকে বলেন, স্যার আমার তিন ছেলের মধ্যে অপূর্ব ছিল সবার ছোট। বিএনপি করার অপরাধে ফ্যাসিস্ট সরকারের সন্ত্রাসীরা ১৬ বছর তাকে ও অপূর্বকে ঘরে থাকতে দেয়নি। অনেক নির্যাতন করেছে।

এর আগে, গত ৯ মার্চ রাত সাড়ে ১০টায় চাষাঢ়া বালুরমাঠ এলাকায় অপূর্বকে ছুরিকাঘাত করে হত্যা করা হয়। পরে এ ঘটনায় জড়িত সম্রাটকে (২৫) গ্রেফতার করে পুলিশ।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com