• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

খুলনায়ও সমাবেশ মঞ্চে বেগম খালেদা জিয়ার জন্য খালি চেয়ার রাখা হয়েছে

প্রকাশ: শনিবার, ২২ অক্টোবর, ২০২২ ২:০৭
আপডেট: শনিবার, ২২ অক্টোবর, ২০২২ ২:০৭

96600231 4

খুলনায়ও সমাবেশ মঞ্চে বেগম খালেদা জিয়ার জন্য খালি চেয়ার রাখা হয়েছে

ময়মনসিংহের মতো খুলনায়ও সমাবেশ মঞ্চে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জন্য খালি চেয়ার রাখা হয়েছে।

শনিবার খুলনা নগরীর সোনালী ব্যাংক চত্বরে বিএনপির বিভাগীয় গণসমাবেশ মঞ্চের ঠিক মাঝখানে সবুজ তোয়ালে দিয়ে আবৃত একটি ফাঁকা চেয়ার দেখা যায়।

খালেদা জিয়ার চেয়ারের একপাশে বসেছেন মহানগর বিএনপির আহ্বায়ক শফিকুল আলম মনা। অন্যপাশে বসবেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

এ বিষয়ে শফিকুল আলম মনা বলেন, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াই আমাদের প্রেরণার উৎস। তার জন্যই চেয়ারটি খালি রাখা হয়েছে।

এদিকে খালি চেয়ারটিকে ঘিরে সমাবেশে উপস্থিত বিএনপি নেতাকর্মীদের মধ‍্যে বিশেষ কৌতূহল তৈরি হয়েছে।

এর আগে গত ১৫ অক্টোবর ময়মনসিংহে বিএনপির বিভাগীয় গণসমাবেশেও মঞ্চের মাঝখানে বেগম খালেদা জিয়ার জন্য খালি চেয়ার রাখা হয়েছিল।

প্রসঙ্গত, খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি, নির্বাচনকালীন সরকার, জ্বালানিসহ নিত্যপণ্যের মূল্যবৃদ্ধি, পুলিশের গুলিতে নেতাকর্মী হত্যা, হামলা ও মিথ্যা মামলার প্রতিবাদে দেশের বিভাগীয় শহরগুলোতে গণসমাবেশের কর্মসূচি পালন করছে বিএনপি। কেন্দ্রীয় এই কর্মসূচির অংশ হিসেবে চট্টগ্রাম, ময়মনসিংহের পর আজ খুলনা বিভাগীয় শহরে দলটির তৃতীয় গণসমাবেশ অনুষ্ঠিত হচ্ছে।

গণসমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সমাবেশে যোগ দিতে শুক্রবার রাতেই খুলনা পৌঁছেছেন বিএনপি মহাসচিবসহ দলটির কেন্দ্রীয় নেতারা। এছাড়া ছাত্রদল, যুবদলসহ বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের কেন্দ্রীয় নেতারাও খুলনায় অবস্থান করছেন।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com