• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

খেলা এখনো শুরু করিনি খেলা শুরু করলে কোথায় যাবেন?:কাদের

প্রকাশ: বুধবার, ২৫ জানুয়ারি, ২০২৩ ২:২৪
আপডেট: বুধবার, ২৫ জানুয়ারি, ২০২৩ ২:২৪

96005 6

খেলা এখনো শুরু করিনি খেলা শুরু করলে কোথায় যাবেন?:কাদের

বিএনপি এখন পথহারা পথিকের মতো, তাদের আন্দোলনের ঢেউ এসেছিল। এখন জোয়ার থেকে ভাটা নেমে গেছে। খেলা এখনো শুরু করিনি। খেলা শুরু করলে কোথায় যাবেন? বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

বুধবার (২৫ জানুয়ারি) দুপুরে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের আয়োজিত ঐতিহাসিক গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে সমাবেশে তিনি এ কথা জানান।

ওবায়দুল কাদের বলেন, ‘বিএনপি বাকশাল নিয়ে কথা বলে। বঙ্গবন্ধুর কাছে দরখাস্ত করে বাকশালের সদস্য হয়েছিলেন জিয়া, তার প্রমাণও আছে।’

তিনি আরো বলেন, ‘এটা পাল্টাপাল্টি কর্মসূচি নয়। এটা গণঅভ্যুত্থানের কর্মসূচি। বিএনপি এসব দিবস পালন করে না। আওয়ামী লীগের কর্মসূচিতে বিএনপির কেন অন্তর জ্বালা?’

তিনি বলেন, ‘মির্জা ফখরুল লাল কার্ড দেখাতে গিয়ে শূন্য হাতে ফিরেছেন। সরকার পতন, ৫৪ দল, ১০ দফা, তত্ত্বাবধায়ক সরকার সবই ভুয়া। বিএনপির হাঁক-ডাক, লোটা-কম্বল, মশার কয়েল, সাত দিন আগ থেকে সমাবেশের প্রস্তুতি সবই ব্যর্থ।’

ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সভাপতি আবু আহমেদ মন্নাফির সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক হুমায়ুন কবিরের সঞ্চালনায় আলোচনা সভায় আরও উপস্থিত ছিলেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া, কামরুল ইসলাম যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ ও সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট আফজাল হোসেন প্রমুখ।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com