• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

গণঅভ্যুত্থানে আহত নবীন ও রাইসুরকে চিকিৎসা সহায়তা দিল বিএনপি

প্রকাশ: শুক্রবার, ১১ অক্টোবর, ২০২৪ ৯:৩৩
আপডেট: শুক্রবার, ১১ অক্টোবর, ২০২৪ ৯:৩৩

985896596

গণঅভ্যুত্থানে আহত নবীন ও রাইসুরকে চিকিৎসা সহায়তা দিল বিএনপি

জনতার আওয়াজ ডেস্ক

চব্বিশের গণঅভ্যুত্থানে আহত শিক্ষার্থী মোহাম্মদ নবীন ও রাইসুর রহমানকে চিকিৎসা সহায়তা দিয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও ‘আমরা বিএনপি পরিবার’-এর প্রধান পৃষ্ঠপোষক তারেক রহমান।

শুক্রবার (অক্টোবর ১১) দুপুরে রাজধানীর উত্তরা ৪ নম্বর সেক্টরের কসাই বাজার রেলগেট সংলগ্ন এলাকায় সংশ্লিষ্টদের হাতে এ চিকিৎসা সহায়তা তুলে দেয় দলটির একটি প্রতিনিধি দল।

বিএনপির কোষাধ্যক্ষ ও ‘আমরা বিএনপি পরিবার’-এর উপদেষ্টা এম রশিদুজ্জামান মিল্লাত বলেন, গত ৫ আগস্টের দ্বিতীয় স্বাধীনতার ফল ভোগ করার জন্য দীর্ঘ ১৭ বছর অপেক্ষা করতে হয়েছে এই মোহাম্মদ নবীনদের মতো শিক্ষার্থীদের। নবীন নিজের চোখ হারিয়েছে। আমাদের জাতীয়তাবাদী ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দলসহ বিএনপির অনেকে আহত ও নিহত হয়েছে। তারেক রহমানের নির্দেশে সবার পাশে ‘আমরা বিএনপি পরিবার’ আছি এবং আগামীতেও থাকব ইনশাআল্লাহ।

এ সময় চিকিৎসাধীন আহত দুই শিক্ষার্থী মোহাম্মদ নবীন ও রাইসুর রহমানের পরিবারের প্রতি তারেক রহমানের আন্তরিক সহমর্মিতার বার্তা পৌঁছে দেন বিএনপির কোষাধ্যক্ষ ও ‘আমরা বিএনপি পরিবার’-এর উপদেষ্টা এম রশিদুজ্জামান মিল্লাত। এতে আরও উপস্থিত ছিলেন সেলটির আহ্বায়ক সাংবাদিক আতিকুর রহমান।

অনুষ্ঠানে অন্যদের মাঝে আরও উপস্থিত ছিলেন- জাতীয়তাবাদী যুবদলের সাবেক সহ-সভাপতি এসএম জাহাঙ্গীর, ‘আমরা বিএনপি পরিবার’-এর সদস্য সচিব কৃষিবিদ মো. মোকছেদুল মোমিন (মিথুন), সদস্য মাসুদ রানা লিটন, মুস্তাকিম বিল্লাহ, শাকিল আহমেদ, ফরহাদ আলী সজিব, মো. রুবেল আমিন, শাহাদত হোসেন, জাতীয়তাবাদী ছাত্রদলের বেসরকারি বিশ্ববিদ্যালয়ের সহ-সভাপতি শারিফুল ইসলাম প্রমুখ।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com