• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

গণগ্রেফতারের প্রতিবাদে সুপ্রিম কোর্টে বিএনপি-সমর্থক আইনজীবীদের বিক্ষোভ

প্রকাশ: বৃহস্পতিবার, ২৭ জুলাই, ২০২৩ ৫:৩১
আপডেট: বৃহস্পতিবার, ২৭ জুলাই, ২০২৩ ৫:৩১

962 2

গণগ্রেফতারের প্রতিবাদে সুপ্রিম কোর্টে বিএনপি-সমর্থক আইনজীবীদের বিক্ষোভ

নিউজ ডেস্ক

বিএনপির মহাসমাবেশ বানচাল করার উদ্দেশ্যে ঢাকাসহ বেশব্যাপী গণগ্রেফতারের প্রতিবাদে সুপ্রিম কোর্টে বিক্ষোভ সমাবেশ করেছেন বিএনপি-সমর্থক আইনজীবীরা।

বৃহস্পতিবার দুপুরে সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের উদ্যোগে সারাদেশ থেকে ঢাকায় মহাসমাবেশে আসা বিএনপি নেতাকর্মীদের বিভিন্ন স্থান থেকে গণগ্রেফতারের প্রতিবাদ জানান আইনজীবীরা। দুপুরে দেড়টার দিকে বৃষ্টির মধ্যে বিক্ষোভ মিছিলে কয়েক শ’ আইনজীবী অংশ নিয়ে স্বৈরাচার সরকারের বিরুদ্ধে আন্দোলনরত মুক্তিকামী নেতাকর্মীদের গ্রেফতার না করার আহ্বান জানান। তারা প্রধানমন্ত্রী ও সরকারের পদত্যাগের দাবিতে বিভিন্ন স্লোগান দেন।

বিক্ষোভ শেষে সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন সুপ্রিম কোর্ট বারের সাবেক সভাপতি ও ইউনাইটেড ল’ইয়ার্স ফ্রন্টের আহ্বায়ক জয়নুল আবেদীন। বিশষ অতিথির বক্তব্য রাখেন জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের মহাসচিব ও বিএনপির আইন সম্পাদক ব্যারিস্টার কায়সার কামাল। আইনজীবী ফোরাম সুপ্রিম কোর্ট ইউনিটের সভাপতি আবদুল জব্বার ভূইয়ার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক গাজী কামরুল ইসলাম সজলের সঞ্চালনায় বিক্ষোভ মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশে অংশ নেন সুপ্রিম কোর্ট বারের সাবেক সম্পাদক ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল, আইনজীবী মনির হোসেন, আইনজীবী মোহাম্মদ আলী, মো: আক্তারুজ্জামান, শহিদুল ইসলাম সপু, সগীর হোসেন লিওন, মোস্তাফিজুর রহমান, সুপ্রিম কোর্ট বারের সাবেক ট্রেজারার মো: কামাল হোসেন, সাবেক সহ-সম্পাদক মাহবুবুর রহমান খান, আবদুল্লাহ আল মাহবুব, রেজাউল করীম রেজা, মো: জহিরুল ইসলাম সুমন, মাহফুজুর রহমান মিলন, মো: মাসুদুল আলম দোহা, সালমা সুলতানা, আনিসুর রহমান রায়হান, মো: মাকসুদ উল্লাহ, গোলাম আক্তার জাকির, মো: কাইয়ুমসহ কয়েক শ’ আইনজীবী।

সুপ্রিম কোর্ট বারের সাবেক সভাপতি জয়নুল আবেদীন বলেন, জনতা এবং আইনজীবীদের দফা এক শেখ হাসিনার পদত্যাগ। তিনি বলেন, সারাদেশ থেকে যেসব ভাইয়েরা মহাসমাবেশে অংশ নিতে এসেছে তাদের সরকারের পেটুয়া বাহিনী বিভিন্ন স্থান থেকে গ্রেফতার করছে। আমরা নেতাকর্মীদের গ্রেফতার বন্ধ করার দাবি জানাচ্ছি।

তিনি বলেন, সরকার আমাদের মহাসমাবেশকে ভয় পেয়েছে। তিনি মহাসমাবেশে সকল আইনজীবীদের অংশ নেয়ার আহ্বান জানাই।

বিএনপির আইন সম্পাদক ব্যারিস্টার কায়সার কামাল বলেন, মহাসমাবেশে আসা মুক্তিকামী মানুষকে গণগ্রেফতার করা হচ্ছে।

তিনি বলেন, গ্রেফতার করে গুম করে মুক্তিকামী জনতাকে দমিয়ে রাখা যাবে না। প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগ না হওয়া পর্যন্ত আইনজীবীরা ঘরে ফিরে যাবে না।

তিনি বলেন, আইনজীবী সমাজ ও জনতা আজ জেগে উঠেছে। স্বৈরাচারের পতন না হওয়া পর্যন্ত আমরা আন্দোলন চালিয়ে যাব।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com