• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

গণতন্ত্র ও দেশনেত্রী মুক্ত না হওয়া পর্যন্ত রাজপথ ছেড়ে যাবো না : টুকু

প্রকাশ: বৃহস্পতিবার, ৬ জুন, ২০২৪ ১:১০
আপডেট: বৃহস্পতিবার, ৬ জুন, ২০২৪ ১:১০

985789

গণতন্ত্র ও দেশনেত্রী মুক্ত না হওয়া পর্যন্ত রাজপথ ছেড়ে যাবো না : টুকু

জনতার আওয়াজ ডেস্ক
যুবদলের সদ্য কারামুক্ত সভাপতি সুলতান সালাউদ্দিন টুকু বলেছেন, জেল-জুলুমের পরোয়া আমরা করি না। একটি অনির্বাচিত অবৈধ সরকার দেশের মানুষকে জেলে রেখে, অত্যাচার করে ক্ষমতাকে চিরস্থায়ী করার চক্রান্ত করছে। সকল ষড়যন্ত্র ভেদ করে আমরা তারুণ্যের অহংকার তারেক রহমানের নেতৃত্বে এদেশে গণতন্ত্র পুনরুদ্ধার করবোই। যতদিন পর্যন্ত গণতন্ত্র ও দেশনেত্রী মুক্তি না পাবে ততদিন আমরা রাজপথ ছেড়ে যাবো না।

বুধবার (৫ জুন) রাতে বিএনপির নয়াপল্টন কার্যালয়ের সামনে এক তাৎক্ষণিক সম্বর্ধনায় তিনি এসব কথা বলেন।

যুবদল সভাপতি সুলতান সালাউদ্দিন টুকু সন্ধ্যা সাড়ে ৭টায় কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তি পেয়ে সরাসরি নয়াপল্টন কার্যালয়ে আসেন।

টুকু বলেন, আজকে ক্ষুদ্র কারাগার থেকে বৃহৎ কারাগারে প্রবেশ করেছি। দেশনেত্রীকে দীর্ঘদিন কারাগারে আবদ্ধ রেখেছে। তারেক রহমানকে মিথ্যা মামলা দিয়ে দেশান্তরি করে রাখা হয়েছে। দেশের জনগণের কাছ থেকে কেড়ে নেওয়া হয়েছে বাকস্বাধীনতা। জাতিকে এসব থেকে উদ্ধার করতে আমরা ঐক্যবদ্ধভাবে রাজপথে থেকে আন্দোলনের মাধ্যমে এই স্বৈরাচারী শাসককে বিদায় করবো ইনশাআল্লাহ।

এসময় যুবদলের সাধারণ সম্পাদক আব্দুল মোনায়েম মুন্না, সহ-সভাপতি নুরুল ইসলাম নয়নসহ যুবদলের কয়েক শতাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com