• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

গণতন্ত্র মঞ্চের ৩ নেতা আটক

প্রকাশ: শনিবার, ২৯ জুলাই, ২০২৩ ১:৫১
আপডেট: শনিবার, ২৯ জুলাই, ২০২৩ ১:৫১

96632 2

গণতন্ত্র মঞ্চের ৩ নেতা আটক

নিউজ ডেস্ক

পূর্ব ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে গাবতলী মাজার রোডের মুখে শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচি পালন করতে জড়ো হওয়ার চেষ্টা করেন গণতন্ত্র মঞ্চের নেতারা। এ সময় পুলিশ তিন জনকে আটক করে নিয়ে যায় বলে দলের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে।

শনিবার (২৯ জুলাই) বেলা সাড়ে ১১টার দিকে এই ঘটনা ঘটে।

গণতন্ত্র মঞ্চের শীর্ষ নেতা গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি জানান, গাবতলী মাজার রোডের মুখে গণতন্ত্র মঞ্চের আজকের অবস্থান কর্মসূচিতে যোগ দিতে গেলে ভাসানী অনুসারী পরিষদের কেন্দ্রীয় আহ্বায়ক গণতন্ত্র মঞ্চের অন্যতম নেতা বীর মুক্তিযোদ্ধা শেখ রফিকুল ইসলাম বাবলু এবং ভাসানী অনুসারী পরিষদের নেতা ড. ইউসুফ সেলিমকে আটক করে দারুস সালাম থানায় নিয়ে গেছে। এছাড়া নাগরিক ঐক্যের আব্দুর রাজ্জাককেও আটক করেছে পুলিশ।

তিনি বলেন, ‘আমাদের জমায়েত হতে দিচ্ছে না পুলিশ ও ছাত্রলীগের লাঠিসোঁটাধারীরা।’


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com