• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

গণদাবি উপেক্ষা করলে সরকারকে চড়ামূল্য দিতে হবে

প্রকাশ: বৃহস্পতিবার, ৭ ডিসেম্বর, ২০২৩ ২:৫০
আপডেট: বৃহস্পতিবার, ৭ ডিসেম্বর, ২০২৩ ২:৫০

0E5F3ADB B060 42B9 AAB3 6D76CC213221

গণদাবি উপেক্ষা করলে সরকারকে চড়ামূল্য দিতে হবে


অবৈধ সরকারের পদত্যাগ, নির্বাচনকালীন কেয়ারটেকার সরকার, দলের নিবন্ধন পুনর্বহাল এবং আমিরে জামায়াত ডা. শফিকুর রহমানসহ জাতীয় নেতৃবৃন্দের দাবিতে কেন্দ্র ঘোষিত ১০ দফা ৪৮ ঘণ্টার লাগাতর অবরোধের সমর্থনে বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী উত্তরের উদ্যোগে বিভিন্ন স্পটে বিক্ষোভ, সমাবেশ ও পিকেটিং অনুষ্ঠিত হয়েছে। এতে মহানগরী ও থানা নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।

বিক্ষোভকালে বক্তারা বলেন, সরকার অবৈধভাবে ক্ষমতা কুক্ষিগত করার জন্যই গণদাবি উপেক্ষা করে কথিত নির্বাচনের নামে গণতন্ত্র হত্যার আত্মঘাতি খেলায় মেতে উঠেছে। কিন্তু জনগণ কেয়ারটেকার সরকার ছাড়া এদেশে কোনো নির্বাচন হতে দেবে না। তিনি সরকারকে নির্বাচনের নামে তামাশা বন্ধ করে ঘোষিত তফসিল বাতিল এবং অবিলম্বে পদত্যাগ করে কেয়াটেকার সরকারের হাতে ক্ষমতা হস্তান্তরের আহবান জানান। অন্যথায় এজন্য তাদেরকে চড়া মূল্য দিতে হবে।

তারা বলেন, সরকার পরিকল্পিতভাবে গোটা দেশকেই এখন অঘোষিত কারাগারে পরিণত করেছে। তারা বিরোধী আন্দোলনকে আদর্শিকভাবে ও নৈতিকভাবে মোকাবেলা করতে ব্যর্থ হয়ে এখন চরমপন্থা ও পোড়ামাটি নীতি গ্রহণ করছে। এজন্য তারা বিরোধী দলীয় নেতাকর্মীদের উপর জুলুম-নির্যাতন, হামলা-মামলা, গণগ্রেফতার অব্যাহত রেখেছে। গত ২৮ অক্টোবরের পর সারাদেশে প্রায় ২২ হাজার নেতাকমীকে মিথ্যা, ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত মামলায় গ্রেফতার করে দেশের এক নৈরাজ্যকর পরিস্থিতির সৃষ্টি করা হয়েছে। পুরাতন মামলায় অতিদ্রুততার সাথে বিরোধী দলীয় নেতাকর্মীদের সাজা দেওয়া হচ্ছে। কিন্তু এসব করে বাকশালী ও মাফিয়া সরকারের শেষ রক্ষা হবে না বরং তাদের সকল সকল ষড়যন্ত্র বালির বাঁধের মত ধ্বসে পড়বে- ইনশাআল্লাহ।

মিরপুর কাজীপাড়ায় বিক্ষোভ, পিকেটিং

ঢাকা মহানগরী উত্তরের কাফরুল অঞ্চলের নেতাকর্মীরা মিরপুর কাজীপাড়া বাস স্ট্যান্ডে রাস্তা অবরোধ করে বিক্ষোভ করেছে। বিক্ষোভকালে বক্তব্য রাখেন রাখেন স্থানীয় নেতৃবৃন্দ। ঢাকা মহানগরী উত্তরের মজলিসে শূরা সদস্য আব্দুল মতিন খানের নেতৃত্বে অনুষ্ঠিত কর্মসূচিতে উপস্থিত ছিলেন জামায়াত নেতা মাহবুবুর রহমান, টিপু সুলতান, আমানুল্লাহ, জয়নাল, শ্রমিকনেতা মিজানুর রহমান, ছাত্রনেতা নাজমুল, মামুন ও রাজু আহমেদ প্রমুখ।


মিরপুর-১ জামায়াতের বিক্ষোভ, পিকেটিং
আজ মিরপুর ১ নম্বর, আনসার ক্যাম্প এলাকায় অবরোধ কর্মসূচি পালন করা হয়। কর্মসূচিতে নেতৃত্ব দেন মহানগরী মজলিসের সদস্য অন্যতম সদস্য জসিম উদ্দিন, ইমরান হোসেন, বিপ্লব, আজহার মুন্সীসহ স্থানীয় জামায়াত ও শিবির নেতৃবৃন্দ।

মোহাম্মদপুরে মিছিল, পিকেটিং 
আজ সকালে ঢাকা মহানগরী উত্তরের মোহাম্মদপুর অঞ্চলের নেতাকর্মীরা মোহাম্মদপুর বাস স্ট্যান্ড এলাকায় রাস্তা অবরোধ করে বিক্ষোভ করেছে। ঢাকা মহানগরী উত্তরের মজলিসে শূরা সদস্য মাওলানা শাখাওয়াত হোসেনের নেতৃত্বে অনুষ্ঠিত কর্মসূচিতে মোহাম্মদপুর মধ্য থানা আমীর মশিউর রহমান, মোহাম্মদপুর দক্ষিণ থানা সেক্রেটারী আবু নাইম সহ স্থানীয় জামায়াত বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

বাড্ডায় সড়ক অবরোধ
বাড্ডা-রামপুরা অঞ্চলের বাড্ডা এলাকায় শান্তিপূর্ণ সড়ক অবরোধ কর্মসুচি পালন করা হয়। কর্মসূচিতে উপস্থিত ছিলেন স্থানীয় নেতৃবৃন্দ।
প্রেস বিজ্ঞপ্তি


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com