• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • ২৮শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

গণবিরোধী সরকারের পতন জরুরি হয়ে পড়েছে : নজরুল

প্রকাশ: মঙ্গলবার, ২৭ ডিসেম্বর, ২০২২ ৩:০৯
আপডেট: মঙ্গলবার, ২৭ ডিসেম্বর, ২০২২ ৩:০৯

গণবিরোধী সরকারের পতন জরুরি হয়ে পড়েছে : নজরুল

ক্ষমতাসীন গণবিরোধী সরকারের পতন জরুরি হয়ে পড়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। আজ মঙ্গলবার দুপুরে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

বর্তমান সরকারকে গণবিরোধী আখ্যা দিয়ে তিনি বলেন, ‘যে কোনো সরকারের দায়িত্ব হলো জনগণের কল্যাণে কাজ করা। কিন্তু এই সরকার প্রত্যেকটা কাজেই দুর্নীতি, অনাচারে জড়িত। তারা বিধি লঙ্ঘন করে মেট্রোরেলের অতিরিক্ত ভাড়া নির্ধারণ করেছে। এমতাবস্থায় এই সরকারের পতন ও গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা জরুরি হয়ে পড়েছে।’

কালবেলা পত্রিকা অনলাইনের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
এ সময় দলের স্থায়ী কমিটির বৈঠকে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসসহ অন্যান্য সিনিয়র নেতারা এবং বিরোধীদলের নেতাকর্মীদের গ্রেপ্তারের ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ এবং অবিলম্বে নিঃশর্ত মুক্তির দাবি জানানো হয়। সেই সঙ্গে দলের স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরীর বিরুদ্ধে মামলা দায়েরের প্রতিবাদ ও প্রত্যাহারের দাবি জানানো হয়।

নজরুল ইসলাম খান বলেন, ‘২৪ ডিসেম্বর বিএনপির গণমিছিলে পঞ্চগড়ে গুলি চালিয়ে আব্দুর রশিদ আরেফিনকে হত্যা করা হয়েছে তার নিন্দা জানানোর ভাষা আমাদের জানা নেই। চলমান আন্দোলন সংগ্রামকে আরো তীব্র করার আহ্বান জানাচ্ছি।’

তিনি বলেন, ‘মেট্রোরেল এবং বিধিমালায় বলা হয়েছিল—জনগণের চলাচলের সুবিধার জন্য এই প্রকল্প। কিন্তু সেটা বারবার মেয়াদ বাড়িয়ে জনগণের টাকা অপচয় করা হয়েছে। রাজধানীতে যে বাসভাড়া তার চেয়েও মেট্রোরেলের ভাড়া দ্বিগুণ বেশি। এমনকি কলকাতা, দিল্লি, মুম্বাই ও লাহোরের চেয়ে দুই, তিন ও চারগুণ ভাড়া বেশি। জনগণের পকেট থেকেই তো এসব বেশি টাকা কাটা হবে।’

নজরুল ইসলাম খান বলেন, ‘আসলে জনগণের দ্বারা নির্বাচিত সরকার হলে এমন গণবিরোধী সিদ্ধান্ত নিতে পারত না। এই সরকারের পতন ও গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা জরুরি হয়ে পড়েছে। মেট্রোরেলের সর্বনিম্ন ভাড়া ২০ টাকা ও উত্তরা থেকে মতিঝিল পর্যন্ত ১০০ টাকা ভাড়া নির্ধারণ করায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছে।’

২৪ ডিসেম্বর শাহবাগে সরকারের ভোটচুরি, অনিয়ম ও গণবিরোধী দলের বিরুদ্ধে প্রচারণা চালানোর সময় ক্ষমতাসীন দলের লোকের আক্রমণ করেছে মর্মে যে খবর বেরিয়েছে তার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। পাশাপাশি টিভি টকশো উপস্থাপক জিল্লুর রহমানের গ্রামের বাড়িতে পুলিশি হয়রানির নিন্দা জানান নজরুল ইসলাম খান।

গতকাল সোমবার রাতে বিএনপির কেন্দ্রীয় নেতা শেখ রবিউল আলমকে গ্রেপ্তার, চুয়াডাঙ্গা জেলা বিএনপির সদস্য সচিব শরিফুল ইসলামকে গ্রেপ্তারের নিন্দা জানানো হয়। সেই সঙ্গে পঞ্চগড়ে বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধে মিথ্যা মামলা দায়ের ও ২৩ জন নেতাকর্মীকে গ্রেপ্তারের নিন্দা জানানো হয়।

গতকাল সোমবার রাতে বিএনপির স্থায়ী কমিটির ভার্চুয়াল সভার সিদ্ধান্ত জানাতে এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সভাপপতিত্বে এই সভা হয়। গুলশানে বিএনপির চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়, বেগম সেলিমা রহমান, ইকবাল হাসান মাহমুদ টুকু, ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু, ভারপ্রাপ্ত দপ্তর সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্স প্রমুখ উপস্থিত ছিলেন।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ

 

[interactive_divitional_maps_bd]

সম্পাদক: আব্দুল আজিজ

বাংলাদেশ অফিস: রুম-১৪০৫( লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
ই-মেইল: sheershakhoboronline@gmail.com,


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com