• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

গণভবনে নির্ধারিত হয়ে গেছে কে কে এমপি হবে : ড. রেজা কিব‌রিয়া

প্রকাশ: শনিবার, ২৩ ডিসেম্বর, ২০২৩ ৫:০১
আপডেট: শনিবার, ২৩ ডিসেম্বর, ২০২৩ ৫:০১

978874

গণভবনে নির্ধারিত হয়ে গেছে কে কে এমপি হবে : ড. রেজা কিব‌রিয়া

নিউজ ডেস্ক
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে ‘ডামি’ মন্তব্য করে গণঅধিকার পরিষদের আহবায়ক ড. রেজা কিবরিয়া বলেছেন, এই নির্বাচন দেশের জন্য মারাত্মক একটা ক্ষতি হবে।

শ‌নিবার সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে গণঅধিকার পরিষদের আয়োজনে ‘ভোটকেন্দ্রে যাব না, প্রতারণার নির্বাচনকে সমর্থন করব না’ শীর্ষক মানববন্ধনে তি‌নি এ মন্তব্য করেন।

ড. রেজা কিবরিয়া বলেন, ছোট ছোট দলগুলো নির্বাচন খেলার জন্য আওয়ামী লীগের কাছ থেকে যে টাকা নিয়েছেন, টাকাগুলো নেন। কিন্তু ভোট দিয়েন না। যে ভোট দিতে যায়, তাকে বাঁধা দিবেন এবং নিন্দা করবেন।

তি‌নি বলেন, পাতানো নির্বাচনে আমরা কেউ অংশগ্রহণ করব না। আমরা চাই না, কেউ এই মিথ্যা নির্বাচনে অংশগ্রহণ করুক। আপনারা এই নির্বাচন থেকে দূরে থাকুন। এই ভোট আসল ভোট না। গণভবনে নির্ধারিত হয়ে গেছে কে কে এমপি হবে। এই সরকারকে প্রতিহত করতে হলে নির্বাচন বর্জন করতে হবে।

তি‌নি আরো বলেন, এখন যে প্রধান নির্বাচন কমিশনার আছে তাকে বলব আপনি এখনই নির্বাচন বাতিল করেন, যদি তা না করেন পরবর্তীতে আপনাকে দায়বদ্ধ ও আপনার সম্পত্তি বাজেয়াপ্ত করা হবে। আপনার পেনশন থেকে জনগণের টাকাটা আদায় করে নেব। আপনি পরিস্থিতি বিবেচনা করে নির্বাচন বন্ধ করতে পারেন।

গণঅধিকার পরিষদের ভারপ্রাপ্ত সদস্য সচিব ফারুক হাসান বলেন, আগামী ৭ জানুয়ারি ভোটকেন্দ্রে না যাওয়ার জন্য দেশবাসীর প্রতি অনুরোধ রইল। ডামি নির্বাচন আর না, ভোটকেন্দ্রে যাব না।

মানববন্ধন শেষে ড. রেজা কিবরিয়া ডামি নির্বাচন বর্জন ও অসহযোগ আন্দোলনের ডাকের লিফলেট বিতরণ করেন। এ সময় প্রেসক্লাবের সামনে এবং কদম ফোয়ারার কাছে কর্মরত পুলিশ সদস্যদেরও লিফলেট প্রদানের চেষ্টা করেন তিনি।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com